মালিক মনজুর, রোম (ইতালি)
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সৌদির সঙ্গে মিল রেখে ইতালিতে রোজা পালন শুরু

সৌদির সঙ্গে মিল রেখে ইতালিতে রোজা পালন শুরু

ইতালিতে পবিত্র রোজা পালন শুরু করেছেন মুসলমানরা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় সৌদির সঙ্গে মিল রেখে দেশটির প্রবাসীরা তারাবির নামাজ পড়েন।

ইউরোপের দেশগুলোতে থাকা মুসলমানরা সাধারণত মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে সিয়াম সাধনা শুরু করেন। প্রবাসী বাংলাদেশিরাও এ রীতি পালন করেন।

ইতালির বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা স্থানীয় মসজিদে তারাবি নামাজ আদায় করেন। এ সময় বাংলাদেশি কমিউনিটিতে মিলনমেলার অনুভূতি তৈরি হয়। এদিকে ইফতারের আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন প্রবাসীরা।

প্রবাসী বাংলাদেশিরা অনেকেই বলছেন, দীর্ঘ এক বছর প্রতীক্ষার পর রহমত, বরকত ও মাগফিরাতের মাস পবিত্র রমজান মাস ফিরে এসেছে। তারা অনেক খুশি প্রবাসের মাটিতে মাহে রমজান পালন করতে পেরে, সারা বিশ্বে মুসলমানদের কাছে সংযম, আত্মশুদ্ধি, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের সওগাত নিয়ে ফিরে এসেছে মাসটি। এ মাসে আল্লাহর ইবাদতে যথাসাধ্য মশগুল থাকার চেষ্টা করবেন প্রবাসীরা।

ইতালিতে বৈধভাবে প্রায় আড়াই লাখের বেশি বাংলাদেশির বসবাস। ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের পাশাপাশি বাঙালি সংস্কৃতি ও উৎসব পালনের জন্য ইতালিতে বাংলাদেশিদের বিভিন্ন বাংলা কমিউনিটি গড়ে উঠেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১০

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১১

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১২

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৩

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৪

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৫

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৬

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৭

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

২০
X