মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

বায়োমেট্রিকে ব্যর্থ হলে শাস্তির আওতায় আসবে মালদ্বীপ প্রবাসীরা

মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি মিনিস্ট্রির নির্দেশনা মোতাবেক চলছে বিদেশি নাগরিকদের তথ্য সংগ্রহের কাজ। ছবি : কালবেলা
মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি মিনিস্ট্রির নির্দেশনা মোতাবেক চলছে বিদেশি নাগরিকদের তথ্য সংগ্রহের কাজ। ছবি : কালবেলা

মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি মিনিস্ট্রির নির্দেশনা মোতাবেক দেশটিতে অবস্থিত অভিবাসীদের সুরক্ষানীতি বাস্তবায়নের লক্ষ্যে বছরখানেক ধরে চলছে বিদেশিদের তথ্য সংগ্রহের কাজ। তারই ধারাবাহিকতায় মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদান সম্পূর্ণ করার আহ্বান জানান বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় জানিয়েছে, যেসব বিদেশি কর্মী এখনও বায়োমেট্রিক তথ্য প্রদান করেনি তাদেরকে চলতি মাসের ৩০ তারিখের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদান করতে হবে। একই সঙ্গে দেশটিতে অবস্থিত সকল বিদেশিদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট বাধ্যতামূলক করা হয়েছে। তাই নির্ধারিত সময়সীমার মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদানে ব্যর্থ হলে কর্মীদের বহিষ্কার করা হবে।

বায়োমেট্রিক তথ্য সংগ্রহের ক্ষেত্রে রাজধানী মালে এবং বিভিন্ন আইল্যান্ড কাউন্সিলর অফিসসহ বিভিন্ন রিসোর্টে সরকারের একাধিক টিম কাজ করে যাচ্ছেন বছর খানেক ধরে। সেক্ষেত্রে বৈধ ও আন ডকুমেন্টেড সকল প্রবাসী কর্মীদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদানের সুযোগও রয়েছে। এবারও ভিনদেশীয় কোন কর্মী বায়োমেট্রিক তথ্য প্রদানে ব্যর্থ হলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মালদ্বীপে সমস্ত বিদেশি কর্মীর ছবি এবং আঙুলের ছাপসহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহের জন্য গত বছর শুরু হওয়া একটি বড় অভিযানের অংশ এটি। যা দেশটিতে অবস্থিত অবৈধ অভিবাসীদের সমস্যা সমাধানের অংশ হিসেবে লক্ষ লক্ষ বিদেশিদের তথ্য সংগ্রহ করা হয়েছে।

এ ছাড়া স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রণালয় নিয়োগকর্তাদের এই মাসের শেষের মধ্যে তাদের বিদেশি কর্মীদের বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়ে একটি চূড়ান্ত অনুস্মারক জারি করেছে। যেসব নিয়োগকর্তা যুক্তিসংগত কারণ ছাড়াই এই সময়ের মধ্যে বায়োমেট্রিক আপডেট করতে ব্যর্থ হবেন তাদের প্রবাসী সিস্টেম এবং সংশ্লিষ্ট পরিষেবা থেকে বরখাস্ত করা হবে।

বায়োমেট্রিক তথ্য সংগ্রহ সকল বাংলাদেশি প্রবাসী কর্মীদের চলমান সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন বাংলাদেশ কমিউনিটির নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

১০

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১১

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১২

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৩

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৪

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৫

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৬

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৭

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৮

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৯

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

২০
X