কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নেপালে আন্তর্জাতিক সম্মাননা পেলেন হাফেজ্জী চ্যারিটেবলের মুহাম্মদ রাজ ও ডা. মশিউর

নেপালে আন্তর্জাতিক সম্মাননা নিচ্ছেন হাফেজ্জী চ্যারিটেবলের মুহাম্মদ রাজ ও ডা. মশিউর রহমান। ছবি : সংগৃহীত
নেপালে আন্তর্জাতিক সম্মাননা নিচ্ছেন হাফেজ্জী চ্যারিটেবলের মুহাম্মদ রাজ ও ডা. মশিউর রহমান। ছবি : সংগৃহীত

মানবিক সেবায় অনন্য অবদান রাখায় হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে নেপাল সরকার। নেপাল-বাংলাদেশ আন্তর্জাতিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-এ মানবিক সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক সম্মাননা ও সনদপত্র গ্রহণ করেন হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের মহাপরিচালক মুহাম্মদ রাজ এবং সিনিয়র সহসভাপতি ডা. মশিউর রহমান। এই সম্মাননা তাদের হাতে তুলে দেন নেপালের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী বারদী প্রসাদ পাণ্ডে।

রোববার (২৯ জুন) ইউনিয়ন হাউস অডিটরিয়াম, কাঠমান্ডু, নেপালে এই পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নেপালের পক্ষে সভাপতিত্ব করেন ডা. তিল কুমারী জি. রানা, ডিডিএফএনের সভাপতি এবং বাংলাদেশের পক্ষ থেকে সভাপতিত্ব করেন এম জহিরুল ইসলাম খোকন, বাংলাদেশ কোঅর্ডিনেটর।

এই সম্মাননা উপলক্ষে ‘হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি’র একটি প্রতিনিধি দল বর্তমানে নেপালে অবস্থান করছে। সফরের অংশ হিসেবে তারা মসজিদ ও মাদরাসা নির্মাণ, নওমুসলিমদের খোঁজখবর নেওয়া এবং দ্বীনি শিক্ষা প্রসারে নানা কার্যক্রম বাস্তবায়ন করছেন। প্রতিনিধি দলে আরও রয়েছেন সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহিম খলিল এবং সংস্থার শুভানুধ্যায়ী হাজি মো. ইদ্রিস আলী।

সফরকালীন সময়ে ‘টিম হাফেজ্জী’ এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎ করেন নেপালের সংসদ সদস্য, ইসলামী আইনবিষয়ক বিশেষজ্ঞ ও জমিয়তে উলামা নেপালের সভাপতি মোহাম্মদ খালিদ সিদ্দিকীর সঙ্গে।

জমিয়ত প্রধান টিম হাফেজ্জীর মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, নেপালের মাটিতে তারা যে দ্বীনি ও মানবিক কাজ করছেন, আমি সর্বদা তাদের পাশে থাকব ইনশাআল্লাহ।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে চার বছরে পানিতে ডুবে প্রাণ গেল ২৮২ জনের

সেমিকন্ডাক্টর ও বিয়ার সামিট ২০২৬ / ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী  

ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করল মেটলাইফ

আরশোলাদের সব কর্মসূচি প্রত্যাহার

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে ঝুলছিল যুবকের মরদেহ

প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন করে হয়েছিলেন নেতা, সেই একই আন্দোলনে হলো পতন

কবে মুখোমুখি ভারত-পাকিস্তান? জানা গেল সূচি

রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, দলিল লেখক গ্রেপ্তার

এনপলি গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

গণতন্ত্রে জবাবদিহি অনির্দিষ্টকাল এড়িয়ে যাওয়া যায় না: শশী থারুর

১০

বিশ্বকাপের পর নীরব মেসি, তার শেষ ম্যাচ নিয়ে মুখ খুললেন পারেদেস

১১

দেশের ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

১২

প্রেমিকের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন অথৈ

১৩

অপূর্ণ প্রেম নিয়ে মুখ খুললেন শাকিব খান

১৪

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ 

১৫

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে

১৬

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

১৭

৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: বিদ্যুৎমন্ত্রী 

১৮

বাকি ২ দাবিও মেনে নেওয়ার আশ্বাস সরকারের, আন্দোলন স্থগিতের আভাস

১৯

আশুলিয়ায় ফিল্মি স্টাইলে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, জিম্মি উদ্ধার

২০
X