চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫১ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৭ এএম
অনলাইন সংস্করণ

মায়ের স্বপ্ন পূরণে হেলিকাপ্টারে গ্রামে ফিরলেন আলম

হেলিকপ্টারে আসা সৌদি প্রবাসী আলমকে বরণ করে দেন তার বাবা মা ও এলাকাবাসী। ছবি : কালবেলা
হেলিকপ্টারে আসা সৌদি প্রবাসী আলমকে বরণ করে দেন তার বাবা মা ও এলাকাবাসী। ছবি : কালবেলা

মায়ের স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে করে নিজ গ্রামে ফিরলেন প্রবাস ফেরত আলম আনসারী। তিনি চাঁদপুরের হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়নের মমিনপুর মুকমদশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা রহিম বকাউলের ছেলে এবং সৌদি আরব তাবুক প্রাদেশিক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে দীর্ঘ প্রবাস জীবনের পর মমিনপুর মুকমন্দশা গ্রামে হেলিকাপ্টারে চড়ে অবতরণ করেন তিনি। গ্রামীণ পরিবেশে এভাবে তার হেলিকপ্টার চড়ে আসায় উৎসুক জনতার ভীড় দেখা গেছে।

স্থানীয়রা বলেন, আলম আনসারী প্রবাস জীবন কাটালেও নিজ গ্রামের প্রতি তার অনেক মমত্ববোধ। তাই তো তিনি তার মা বাবা ও স্ত্রী কামরুন্নাহার বেগম এবং ২ ছেলে এবং ১ কন্যা সন্তানের জন্য দোয়া চেয়ে প্রায়ই এলাকার মসজিদ মাদ্রাসা ও সাধারণ মানুষের উন্নয়নে সহায়তা করে থাকেন। আর সেবামূলক কাজ করে তিনি নিজেও আবেগাপ্লুত থাকেন।

প্রবাসী মো. আলম আনসারীর বাবা বীর মুক্তিযোদ্ধা আ. রহিম বকাউল এবং মা তফুরা বেগম বলেন, খুব ইচ্ছে ছিল আমাদের ছেলে আলম আনসারী বিদেশ থেকে দেশে ফিরে এলে হেলিকাপ্টারে করে গ্রামে আসবে। আমাদের সেই মনের আশা এবার পূর্ণ হয়েছে। সবার কাছে আমাদের ছেলের জন্য দোয়া চাইছি।

এ বিষয়ে সৌদি আরব তাবুক প্রাদেশিক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলম আনসারী বলেন, আমি দীর্ঘদিন প্রবাসে জীবিকার তাগিদে ছিলাম। তখন মায়ের স্বপ্ন আমি যাতে হেলিকাপ্টারে করে গ্রামে ফিরি। এবার সেটা পূরণ করতে পেরে মনে শান্তি লাগছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১০

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১১

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১২

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৩

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৫

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৬

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৮

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৯

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

২০
X