বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৭:১৬ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশি আটক

আটক বাংলাদেশিরা। ছবি : সংগৃহীত
আটক বাংলাদেশিরা। ছবি : সংগৃহীত

ভিসা জালিয়াতি করে মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যে প্রবেশের সময় ১৫ বাংলাদেশিকে আটক করেছে সারাওয়াক মনিটরিং অ্যান্ড ইনফোর্সমেন্ট ইউনিট ( ইউপিকেপি)।

সোমবার (২৮ জুলাই) কুচিং আন্তর্জাতিক বিমানবন্দরে (কেআইএ) সারাওয়াক ইমিগ্রেশন ডিপার্টমেন্ট মালয়েশিয়া (জিআইএম) ও সারাওয়াক মনিটরিং অ্যান্ড ইমপোর্টমেন্ট ইউনিট ( ইউপিকেপি) যৌথ পর্যবেক্ষণে তাদের আটক করে।

জিআইএম ও ইউপিকেপির তথ্যমতে, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সারওয়াক বিমান বন্দরে দুপুর ১২টা ৫০ মিনিটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাদের আটক করা হয়।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, মালয়েশিয়া ইমিগ্রেশন সিস্টেমে প্রবেশের জন্য তাদের কোনো রেকর্ড ছিল না। পাসপোর্ট পরীক্ষা করার পর জাল অভিবাসন স্ট্যাম্প ব্যবহার করে তারা বাংলাদেশ কর্তৃপক্ষকে প্রতারণা করেছে বলে ধারণা করা হচ্ছে।

আটক বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, মালয়েশিয়া প্রবেশের জন্য বাংলাদেশি সিন্ডিকেট/ এজেন্সি ১৮-২০ হাজার রিংগিত নিয়েছে।

আটকদের মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর অধীনে অধিক তদন্তের জন্য সেমুজা ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

কে এই ধীরাজ শেঠ?

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১০

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১১

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১২

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

১৩

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৪

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

১৫

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

১৬

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

১৭

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

১৮

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

১৯

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

২০
X