কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৬ এএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৯ এএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে সহযোগিতা করবে দুই সংগঠন

এফবিসিসিআই ও বিএমসিসিআইয়ের নেতারা মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি : বাসস
এফবিসিসিআই ও বিএমসিসিআইয়ের নেতারা মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি : বাসস

মালয়েশিয়ায় দক্ষ শ্রমশক্তি পাঠাতে এক সঙ্গে কাজ করবে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই ও বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স (বিএমসিসিআই)।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ কথা জানান এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক হাফেজ হারুন, মোহাম্মদ নিজাম উদ্দিন, বিএমসিসিআই এর সিনিয়র সহসভাপতি সাব্বির আহমেদ খান, সহসভাপতি জামিলুর রহমান, বিএমসিসিআই মহাসচিব মো. মোতাহার হোসেন খান, পরিচালক মো. মামুনুর রহমান।

সাক্ষাতে হওয়া আলোচনায় এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম চতুর্থ শিল্প বিপ্লব এবং খাতভিত্তিক চাহিদাকে বিবেচনায় রেখে দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্ব দেন। বাংলাদেশের দক্ষ কর্মীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বারের সঙ্গে যৌথভাবে কাজ করার আশ্বাস দেন তিনি।

পাশাপাশি মালয়েশিয়া থেকে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে বিএমসিসিআইকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

সৌজন্য সাক্ষাতে বিএমসিসিআইস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, ‘জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের প্রধান সমস্যা হলো ইমেজ সংকট। সারা বিশ্বে আমরা প্রচার করেছি, আমাদের সস্তা শ্রমের কথা। বাংলাদেশেও যে দক্ষ চিকিৎসক, প্রকৌশলী, আইসিটি এক্সপার্টসহ বিভিন্ন খাতের দক্ষ জনবল রয়েছে সেটি অন্যদের কাছে তুলে ধরতে হবে।’ এ সময় মালয়েশিয়াসহ সম্ভাব্য দেশগুলোতে দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধিতে এফবিসিসিআইয়ের সহযোগিতা চান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১০

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১১

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১২

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৩

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৪

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৫

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৬

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৭

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৮

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৯

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X