কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০১:০১ এএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৫ এএম
অনলাইন সংস্করণ

সুন্দরবন নিয়ে বাংলাদেশ-জার্মানি চুক্তি

বাংলাদেশ ও জার্মানির মধ্যে দুটি প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি সই করা হয়। ছবি : বাসস
বাংলাদেশ ও জার্মানির মধ্যে দুটি প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি সই করা হয়। ছবি : বাসস

বাংলাদেশ ও জার্মানির মধ্যে সুন্দরবন নিয়ে প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি সই হয়েছে। একই সঙ্গে চামড়া খাতের কর্মপরিবেশ উন্নয়নে আরও একটি চুক্তি সই করা হয়।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান এবং বাংলাদেশে জার্মান সরকারের পক্ষে জিআইজেডের কান্ট্রি ডিরেক্টর আন্দ্রেয়াস কুক চুক্তিতে সই করেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তির প্রকল্পগুলোর শিরোনাম হলো, সুন্দরবন ম্যানগ্রোভ এবং সামুদ্রিক সুরক্ষিত অতলস্পর্শী এলাকা (সোয়াচ অফ নো গ্রাউন্ড) সমন্বিত ব্যবস্থাপনা এবং ট্যানারিগুলোতে ভালো কাজের পরিবেশ (জিওটিএএন)।

সুন্দরবন ম্যানগ্রোভস এবং সামুদ্রিক সুরক্ষিত অতলস্পর্শী এলাকার (সোয়াচ অফ নো গ্রাউন্ড) সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্পের জন্য চার মিলিয়ন ইউরো সহয়তা দেওয়া হবে। তিন বছর মেয়াদের মধ্যে ২০২৫ সালের ৩১ জুলাইয়ের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে।

পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে মৎস্য (ডিওএফ) প্রকল্পটি বাস্তবায়ন করবে।

সরকার ১ লাখ ৭৩ হাজার হেক্টর সারফেস এলাকা নিয়ে এসওএনজিকে দেশের প্রথম মেরিন সুরক্ষা এলাকা হিসেবে মনোনীত করেছে।

মূলত বিস্তৃত ‘নীল সুন্দরবন’ এলাকাকে সহায়তার লক্ষ্যে ২০১৭ সালের মার্চ থেকে চলমান প্রকল্পে চাহিদা ভিত্তিতে অর্থায়নের প্রস্তাব করা হয়েছে।

মূল প্রকল্পের উদ্দেশ্য হলো সমন্বয় প্রক্রিয়া উন্নত করা, সামুদ্রিক সুরক্ষিত অতলস্পর্শী এলাকার প্রাকৃতিক সম্পদের সুরক্ষা, সামুদ্রিক সুরক্ষিত এলাকার টেকসই ব্যবহার এবং বিএফডির ক্ষমতা জোরদার করা।

অপরদিকে ট্যানারিগুলোতে ভালো কাজের পরিবেশের জন্য প্রকল্পটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে কারখানা ও প্রতিষ্ঠানের পরিদর্শন বিভাগ (ডিআইএফই) বাস্তবায়ন করবে।

এর আওতায় ২০২৫ সালের ৩০ এপ্রিল পর্যন্ত চার মিলিয়ন ইউরো তহবিল (জিওটিএএন) সহায়তা দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরিকোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১১

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১২

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৫

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৭

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৮

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৯

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

২০
X