কামাল পারভেজ অভি, সৌদি আরব
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবের আল জউফের গভর্নরের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও সৌদি আরবের আল জউফ প্রদেশের গভর্নর প্রিন্স ফয়সাল বিন নাওয়াফ বিন আবদুল আজিজ আল সউদ। ছবি : সংগৃহীত
রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও সৌদি আরবের আল জউফ প্রদেশের গভর্নর প্রিন্স ফয়সাল বিন নাওয়াফ বিন আবদুল আজিজ আল সউদ। ছবি : সংগৃহীত

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের প্রশংসা করেন সৌদি আরবের আল জউফ প্রদেশের গভর্নর প্রিন্স ফয়সাল বিন নাওয়াফ বিন আবদুল আজিজ আল সউদ। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সৌদি আরব অত্যন্ত মূল্যায়ন করে এবং জউফ প্রদেশে কর্মরত বাংলাদেশিদের তিনি তার ভাই উল্লেখ করে তাদের সাহায্য সহযোগিতা করা তিনি তার দায়িত্ব বলে মনে করেন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) আজ আল জউফের গভর্নরের সাথে বৈঠককালে গভর্নর এসব কথা বলেন। গভর্নর দুদেশের সম্পর্ক ব্যবসা বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আগামী দিনে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় রাষ্ট্রদূত গভর্নরকে জানান, আল জউফ প্রদেশের বিভিন্ন শহরে অনেক বাংলাদেশি কর্মরত রয়েছে।

গভর্নর জানান, এ প্রদেশে প্রচুর পরিমাণ অলিভ উৎপাদন ছাড়াও বিভিন্ন শস্য উৎপাদিত হয়ে থাকে। তিনি সৌদি আরবের ফুড সিকিউরিটি নিয়ে কাজ করছেন বলে উল্লেখ করেন।

জউফ প্রদেশে কৃষি খামারে অনেক বাংলাদেশী কাজ করে কৃষি পন্য উৎপাদনে ভূমিকা রাখছে বলে তাদের প্রশংসা করেন গভর্নর।

এ ছাড়া গতকাল দুপুরে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আল জউফের চেম্বার অফ কমার্সের সভাপতি ড. হামদান বিন আবদুল্লাহ আল সামরিন এর সঙ্গে বৈঠক করেন। এ সময় রাষ্ট্রদূত সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের গার্মেন্টস পণ্য, ওষুধ, চামড়াজাত পণ্য, সিরামিক ও কৃষি পণ্যের সৌদি আরবে চাহিদা রয়েছে বলে উল্লেখ করেন। চেম্বার সভাপতি বাংলাদেশি ব্যবসায়ীদের আল জউফ প্রদেশে ফার্মিং ও ফুড প্রসেসিং খাতে বিনিয়োগের আহ্বান জানান।

তিনি বলেন, জর্ডানের অনেক ব্যবসায়ীরা আল জউফে ফুড প্রসেসিং ব্যবসায় জড়িত রয়েছেন, চাইলে বাংলাদেশি ব্যবসায়ীদের এ খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X