ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

কাতারে অগ্নিকাণ্ডে ফেনীর দুজনসহ নিহত ৫

কাতারে নিহত ফেনীর দুজন। ছবি : সংগৃহীত
কাতারে নিহত ফেনীর দুজন। ছবি : সংগৃহীত

কাতারের ফিরোজ আবদুল আজিজ নামক স্থানে একটি মোটরসাইকেল দোকানে আগুন লেগে পাঁচজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশি। অপর দুজন পাকিস্তানি। এদিকে বাংলাদেশি তিনজনের মধ্যে দুজনের বাড়ি ফেনী জেলায় ও অপরজন নোয়াখালীর সেবারহাটের বাসিন্দা বলে জানা যায়।

কাতারের বাংলাদেশি প্রবাসীদের সূত্রে জানা যায়, গত রোববার রাত সাড়ে আটটার দিকে মোটোরসাইকেল দোকানে কাজ করছিলেন কর্মচারীরা। এ সময় গাড়ির পার্টস ঝালাই করার সময় পেট্রলের সংস্পর্শে দোকানে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। দোকানের মালিক মামুন দোকানে থাকলেও প্রাণে বেঁচে যান।

নিহত বংলাদেশিরা হলেন দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া সোনাপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে মীর হোসেন ফরহাদ, ফেনী শহরের ৭নং ওয়ার্ডের বারাহিপুরের অচিনগাছ তলার দিল মোহাম্মদ ভূঞা বাড়ির বাসিন্দা মো. মাহফুজুর রহমান। অপরজন নোয়াখালীর সেনবাগ উপজেলার লিটন।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার স্থানীয় সময় রাত ৮টার দিকে কাতারে ফেনী শহরের সালাউদ্দিন মোড় এলাকার বাসিন্দা মামুনের মালিকানাধীন দোকানে কাজ করতে গিয়ে পেট্রলের সংস্পর্শে এসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মালিক মামুন প্রাণে বেঁচে গেলেও দোকানের কর্মচারী ফরহাদ এবং মাহফুজ মারা যান।

জায়লস্কর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর বশীদ মিলন বলেন, কাতারের দোহায় একটি গাড়ির গ্যারেজে আগুনে মীর হোসেন ফরহাদের মৃত্যু হয়।

ফেনী পৌরসভার কাউন্সিলর বাহার উদ্দিন বাহার বলেন, ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দিন মোহাম্মদ ভুঁইয়া বাড়ির সন্তান মাহফুজ। জীবিকার তাগিদে প্রবাসে গিয়েছিলন। এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১০

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১১

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১২

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৩

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৪

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৫

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৬

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৭

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৮

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৯

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X