মো. মনিরুজ্জামান , মালয়েশিয়া
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ১২:১৬ এএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশিসহ নিহত ২

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশিসহ দুজন নিহত। ছবি : কালবেলা
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশিসহ দুজন নিহত। ছবি : কালবেলা

মালয়েশিয়ার সারওয়াক রাজ্যের কাম্পুং স্পাও কুয়ারি, জালান সিমুঞ্জান লামার একটি দুর্ঘটনায় নিকোলাস এংকাটি (৪৭) এবং একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে বাংলাদেশির পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে সারাওয়াক ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) এক মুখপাত্র জানিয়েছেন, এদিন বিকেল ৩টা ২৬ মিনিটে দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত সিমুনজান ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিবিপি) সদস্যরা উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে পৌঁছান। পরে গাড়িতে আটকাপড়া হতাহতদের উদ্ধার করে নিরাপদ স্থানে আনা হলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় দুজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে এবং সড়ক পরিবহন আইন (এপিজে) ১৯৮৭-এর ৪১(১) ধারা অনুযায়ী ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

এ ঘটনা সম্পর্কিত তথ্যসহ জনসাধারণকে তদন্তে সহায়তা করার জন্য এগিয়ে আসতে বা নিকটস্থ যেকোনো থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

১০

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১১

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১২

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৩

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৪

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৫

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৬

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৭

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৮

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৯

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

২০
X