নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৩:৪৫ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

সন্ত্রাসীদের গুলিতে নিহত রিগান ইসলাম। ছবি : সংগৃহীত
সন্ত্রাসীদের গুলিতে নিহত রিগান ইসলাম। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে রিগান ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ফ্রি-স্টেট প্রদেশের বুসাবেলোতে নিজ প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রিগান ইসলাম কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম শ্রীনদ্দি গ্রামের তাজুল ইসলামের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন।

নিহতের ছোট ভাই ফাহিম মাহমুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাত ১১টার দিকে সে দেশে অবস্থান করা আত্মীয়স্বজন রিগানের মৃত্যুর বিষয়টি আমাদের পরিবারকে নিশ্চিত করেন। বাড়িতে রিগানের মা-বাবা, স্ত্রী, ভাই-বোনসহ রোহান নামে তিন বছর বয়সী এক ছেলেসন্তান রয়েছে।

প্রবাসী আত্মীয়দের বরাত দিয়ে নিহতের পরিবারের আরেক সদস্য মো. শিপন বলেন, সোমবার রাতে দোকানের জন্য মালামাল কিনে ফেরার পর ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই ওত পেতে থাকা সন্ত্রাসীরা রিগানকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তার মাথায় ও শরীরে ছয়টি গুলি লাগে। রিগানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্র জানায়, পরিবারে সচ্ছলতা ফেরাতে ১৫ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান রিগান। সেখানে নিজে ব্যবসা প্রতিষ্ঠান চালু করে ভালোই উপার্জন করছিলেন তিনি। ২০২১ সালে সর্বশেষে দেশে এসে ৫ মাস ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিয়ে যান রিগান। আগামী দুই মাস পর আবার দেশে আসার কথা ছিল তার।

এদিকে নিহতের স্ত্রী সাথী আক্তার (২৫) স্বামীর মরদেহ দেশে আনতে সরকারের সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১০

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১১

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১২

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৩

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১৪

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১৫

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১৬

আজ বিশ্ব গোসল দিবস

১৭

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

১৮

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

১৯

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

২০
X