ইতালি প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:১৫ এএম
অনলাইন সংস্করণ

ইতালিতে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে ২ বাংলাদেশির জয়

ইতালির ভেনিসে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত। ছবি : কালবেল
ইতালির ভেনিসে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত। ছবি : কালবেল

ইতালির ভেনিসে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে দুই বাংলাদেশি বিপুল ভোটে জয়ী হয়েছেন। রোববার (২৬ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলে দুপুর ১২টা পর্যন্ত এবং সোমবার (২৭ নভেম্বর) সকাল ৮টা হতে দুপুর দেড়টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

ইতালির ভেনিসের ৪টি স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে দুজন বাংলাদেশি সদস্য পদে প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। ওই স্কুলগুলোতে প্রায় ৮ শতাধিক ভোটার রয়েছে। শিক্ষার্থীর বাবা ও মা মোট দুটি করে ভোট প্রদান করেন এই নির্বাচনে। এই নির্বাচনে দুই বাংলাদেশি প্রার্থী হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে উৎসাহ উৎসবের আমেজ দেখা গিয়েছে। বাংলাদেশি ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে জয়ী করতে স্বস্ত্রীক ভোটকেন্দ্রে এসে ভোট প্রদান করেন।

ভোট শুরুর প্রথম দিকে দুই প্রার্থী শরীফুল আলম মৃধা ও ফারজানা শহীদ মেস্রে চেজার চাও জুলিও মাধ্যমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন। গত মঙ্গলবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। মোট ১৩ জন প্রার্থীর মধ্যে ৮ জন নির্বাচিত হন। ভোটে বাংলাদেশী প্রার্থী শরীফুল আলম মৃধা ও ফারজানা শহীদ সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হন।

এই বিজয়ে খুশি ভেনিসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। এদিকে বিজয়ী দুই প্রার্থীকে ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দিয়েছে ভেনিস বাংলা স্কুল কর্তৃপক্ষ। সন্ধ্যায় স্কুল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী দুই প্রার্থীকে ফুলের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি মুখ করানো হয়। সে সময় স্কুল কর্তৃপক্ষ ছাড়াও দুই প্রার্থীর পরিবারের লোকজন ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের এই বিজয়ে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুজনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X