ইসমাঈল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৩ এএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৩২ এএম
অনলাইন সংস্করণ

ইতালিতে আ.লীগ সমর্থিত নোয়াখালীবাসীদের মিলনমেলা 

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ইতালির মিলান লোম্বার্দিয়ায় বসবাসরত আওয়ামী লীগ সমর্থিত নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুর জেলাবাসীর যৌথ উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার লক্ষ্যে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে পুনরায় সরকারপ্রধান হিসেবে দেশ পরিচালনার জন্য প্রবাস থেকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবানে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

গতকাল দুপুরে ইতালির মিলানের ব্রেন্তা প্রিন্স রেস্টুরেন্টে আলোচনা সভার শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর বিজয়ের মাসে সকল বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসময়ে টেলিকনফারেন্সে আগামী নির্বাচনে নৌকা জয়ের আহবান জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। এতে সভাপতির বক্তব্য রাখেন মিলান লোম্বার্দিয়া আওয়ামীলীগের সহসভাপতি খোরশেদ আলম।

সভায় স্থানীয় আওয়ামী যুবলীগ নেতা নিজাম উদ্দিন এবং হাবিবুর রহমান তারেকের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লোম্বার্দিয়া আওয়ামী লীগের সাবেক সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও ভারেজ বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নূর মোহাম্মদ মালেক, এ ছাড়াও বক্তব্য রাখেন যুবলীগ নেতা ও ফেনী জেলা সমিতির সভাপতি ও ইউরোমন্ডো গ্রুপের চেয়ারম্যান নুরুল আফসার বাবুল, চৌমুহনী কলেজের সাবেক এজিএস জহির আহমেদ, স্থানীয় আওয়ামী লীগ সদস্য মোকসেদ আলম, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ,যুবলীগ নেতা সাইফুল ইসলাম মোল্লা, হিরন, শাহজাদা বাবুল, আকবর হোসেনসহ আরও অনেকে।

সভায় বক্তারা আগামীতে মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগের সম্মেলনে বৃহত্তর নোয়াখালী আওয়ামী লীগ সমর্থিতদের একযোগে কাজ করার অঙ্গীকার করেন এবং লোম্বার্দিয়া আওয়ামী লীগের আগামী সম্মেলনে যোগ্য নেতা নির্বাচনের প্রত্যয় ব্যক্ত করেন। সভাস্থলে তিন জেলার বিপুল সংখ্যক মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১০

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১১

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১২

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৩

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৪

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৫

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৬

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৮

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৯

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

২০
X