ফ্রান্স প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৫ এএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৩ এএম
অনলাইন সংস্করণ

প্যারিসে একুশের কবিতা পাঠ ও আলোচনা সভা

প্যারিসে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে আলোচনা সভা। ছবি : কালবেলা
প্যারিসে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে আলোচনা সভা। ছবি : কালবেলা

‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে সাহিত্যের ছোটোকাগজ ‘স্রোতে’র আয়োজনে প্যারিসে অনুষ্ঠিত হলো একুশের কবিতা পাঠ ও আলোচনা সভা। কবি বদরুজ্জামান জামানের উপস্থাপনায় গত সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্যারিসের একটি হলে এ আয়োজন করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, ১৯৯৯ সালে ইউনেস্কো মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও গত দুই দশকের বেশি সময় ধরে দিবসটি পালিত হচ্ছে। যা বিশ্বে আমাদের জন্য বিশেষ গৌরবের।

অনুষ্ঠানে বাংলাদেশের সর্বত্র বাংলা ভাষা চালুর জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। এ ছাড়া বিদেশে প্রতিটা দেশে বাংলাদেশের সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার জন্য আহ্বান জানানো হয়।

প্রবাসে বেড়ে উঠা সন্তানদের বাংলা শেখানোর জন্য বাবা-মাকে স্বপ্রণোদিত হয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে।

অনুষ্ঠানে একুশ নিয়ে প্রসিদ্ধ কবিতাসমূহের আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠে অংশ নেন- কবি আবু জুবায়ের, বিশিষ্ট সংগীতশিল্পী আরিফ রানা, আবৃত্তিশিল্পী মুনির কাদের, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান, ছড়াকার ও কবি লোকমান আহমদ আপন, স্রোত সম্পাদক কবি বদরুজ্জামান জামান, কবি মেরি হাওলাদার, সাহিত্যানুরাগী মোহাম্মদ আহমেদ সেলিম, মোহাম্মদ আব্দুল হামিদ, চিন্তক খালেদুর রহমান সাগর, সংগঠক এলান খান চৌধুরী, সংগঠক জুয়েল দাস লেলিন, সংগীতশিল্পী ইসরাত খানম ফ্লোরা, আয়েশা সুলতানা প্রমুখ। সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীতশিল্পী কুমকুম রানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১০

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১১

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১২

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৩

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৪

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৫

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৬

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৭

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৮

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৯

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

২০
X