কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০৮:৫৮ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০৯:২১ এএম
অনলাইন সংস্করণ

স্মার্টকার্ড পেলেন দুবাই প্রবাসী বাংলাদেশিরা

দুবাইয়ে প্রবাসীর হাতে স্মার্টকার্ড তুলে দেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান। ছবি : সংগৃহীত
দুবাইয়ে প্রবাসীর হাতে স্মার্টকার্ড তুলে দেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির পর এবার স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেল দুবাই ও উত্তর আমিরাত প্রবাসীরা। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সেমিনার হলে ১০ জন প্রবাসীর হাতে স্মার্টকার্ড তুলে দেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান।

বাংলাদেশ কনস্যুলেটের শ্রম সচিব ফকির মনোয়ারের পরিচালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর।

গত ১৩ জুন থেকে স্মার্টকার্ডের পরীক্ষামূলক কাজ শুরু করে আবুধাবির বাংলাদেশ দূতাবাস ও দুবাই বাংলাদেশ কনস্যুলেট। এরপর চলতি মাসের শুরু থেকে প্রশিক্ষিত লোকবল দিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করে এই দুই মিশন।

এর আগে দূতাবাসের সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ দিতে নির্বাচন কমিশনের একটি কারিগরি দল সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছিলেন গত ১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত।

এরপর মিশনগুলোর মাধ্যমে এনআইডি দেওয়ার কাজ তদারকিতে আমিরাতে আসেন নির্বাচন কমিশনের এনআইডি রেজিস্ট্রেশন উইংয়ের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও ওয়েলফেয়ার উইংয়ের মহাপরিচালকসহ ১৮ সদস্যের একটি প্রশাসনিক ও কারিগরি টিম।

প্রধান অতিথি বলেন, এটি আমিরাতের মাধ্যমে একটি পাইলট প্রজেক্ট, যা পরবর্তীতে সফল হলে বিশ্বের বিভিন্ন দেশে সম্প্রসারিত করা হবে বলে।

জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের মধ্যে তথ্যের অমিল রয়েছে অসংখ্য প্রবাসীর। সমাধানের জন্য জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে চান আমিরাত প্রবাসীরা৷

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১০

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১১

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১২

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৩

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৫

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৬

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৮

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৯

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

২০
X