মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সোমালিয়ার দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন বরিশালের ড. মিজান

অধ্যাপক ড. শেখ আসিফ এস মিজান। ছবি : সংগৃহীত
অধ্যাপক ড. শেখ আসিফ এস মিজান। ছবি : সংগৃহীত

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে অবস্থিত দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের (ডিএসইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. শেখ আসিফ এস মিজান।

গত মঙ্গলবার (২ এপ্রিল) দারুস সালাম ইউনিভার্সিটির ফেসবুক পেজে এক পোস্টে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে ব্যবস্থাপনা পর্ষদে তাকে উপাচার্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

দারুস সালাম ইউনিভার্সিটির আচার্য ড. ওসমান মুহামেদ হাসানের পক্ষ থেকে দেওয়া ফেসবুক পোস্টটিতে বলা হয়, তিনটি স্নাতকোত্তর ও একটি পিএইচডি ডিগ্রিধারী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ২০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপক ড. শেখ আসিফ এস মিজানকে দারুস সালাম ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলো।

ড. শেখ আসিফ এস মিজানের ফেসবুক প্রোফাইল থেকে জানা যায়, তিনি এর আগে সোমালিয়ার সিটি ইউনিভার্সিটি অব মোগাদিসুর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, আলফা ইউনিভার্সিটির পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামসের অধ্যাপক, ইউনিভার্সিটি অব ব্যুরাউয়ের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সরকার ও রাজনীতি বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। এ ছাড়া ঢাকার কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেছেন তিনি।

দেশে-বিদেশের জার্নালে ড. মিজানের বহু প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ড. মিজান বহু দেশ ভ্রমণ এবং সেমিনারে অংশগ্রহণ করে পেপার প্রেজেন্ট, মূল বক্তা, রিসোর্স পারসন ও চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, ড. শেখ আসিফ এস মিজান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী। এই বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে একই বিভাগ থেকে তিনি পিএইচডি অর্জন করেন।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামের শিক্ষাবিদ ও সমাজসেবক প্রয়াত মৌলভি জোবায়েদ আলী ও নূরজাহান বেগমের সন্তান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১০

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১১

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১২

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৩

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৪

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৫

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৬

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৭

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৯

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

২০
X