দেবেশ বড়ুয়া, প্যারিস থেকে
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০৮:২৪ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সে প্রবাসীদের ভালোবাসায় সিক্ত আমির হোসেন সোহেল

আমির হোসেন সোহেলকে ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিরা সংবর্ধনা। ছবি : কালবেলা
আমির হোসেন সোহেলকে ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিরা সংবর্ধনা। ছবি : কালবেলা

বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন সোহেলকে ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিরা সংবর্ধনা প্রদান করেছেন।

রবিবার (১৬ জুলাই) প্যারিসের লাসাপেল-এর স্থানীয় এক রেস্টুরেন্টে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফ্রান্স-বাংলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলা প্রতিনিধি ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়া।

অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি আমির হোসেন সোহেল তার বক্তব্যে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আমির হোসেন সোহেল বলেন, প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা-সংস্কৃতি ও মহান মুক্তিযুদ্ধকে পরিচয় ও তুলে ধরতে হবে। তাদের দেশের ইতিহাস সম্পর্কে জানাতে হবে।

তিনি বলেন, এ প্রজন্মরাই আমাদের ভবিষ্যৎ। এজন্য পিএইচপি ফ্যামিলি দেশে এসব কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা করার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে যেখানে বাঙালিরা বসবাস করছে সেখানেও পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে।

এ সময় তিনি আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় এটিএন বাংলা’র প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি সুন্দর ও সফল করার আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম। সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালন করেন ফ্রান্সের সাধারন সম্পাদক এমদাদুল হক স্বপন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি কামরুল হোসেন বকুল, একুশ উদযাপন পরিষদ ফ্রান্সের সভাপতি শুভ্রত ভট্টাচার্য শুভ, আওয়ামী লীগ নেতা আলী আজম খান, নূরুল হক ভূঁইয়া, বিশিষ্ট তথ্যচিত্র নির্মাতা প্রকাশ রয়, ফ্রান্স আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান সুমন, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি শাহ সুহেল, সাংবাদিক ইকবাল আহমেদ, এটিএন বাংলা ইউ কে - র ফ্রান্স প্রতিনিধি তাজ উদ্দিন, সংবাদিক বাদল রায়, ফ্রান্স আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মুনসুর আহমেদ, কমিউনিটি ব্যক্তিত্ব তারেখ আহমেদসহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X