অমল দত্ত, অস্ট্রেলিয়া প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৪, ১১:৫৮ এএম
আপডেট : ১৬ মে ২০২৪, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সিডনিতে শ্রীকান্ত আচার্যের একক সংগীত সন্ধ্যা

অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়ে গেল সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যের একক সংগীত সন্ধ্যা। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়ে গেল সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যের একক সংগীত সন্ধ্যা। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে ভারতের প্রখ্যাত আধুনিক সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যের একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মে) সিডনির সিলভারওয়াটার মিলনায়তনে সন্ধ্যা ছয়টায় বসে এ গানের জমজমাট আসর।

অনুষ্ঠানের শুরুতে কবি গুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রীকান্ত আচার্য একটি রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন। এরপর একে একে ‘ভাল আছি, ভাল থেকো...’, ‘আমার সারাটা দিন মেঘলা আকাশ….’, ‘কে প্রথম কাছে এসেছি কে প্রথম ভালোবেসেছি…’, ‘আমি খোলা জানালা …..’, ‘কেনো দূরে থাকো…….’, ‘এই পথ যদি না শেষ হয়…………’, ‘আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা….,’ প্রভৃতি জনপ্রিয় গান গেয়ে দুই বাংলার শত শত দর্শক-শ্রোতাকে মুগ্ধ করেন।

কনসার্টটি যৌথভাবে আয়োজন করে সিডনির মাল্টিমিডিয়া সংস্থা প্রভাত ফেরী ও সিডনি মাল্টি কালচারাল সোসাইটি। দুই বাংলার দুইটি সংগঠন একত্রিত হয়ে এটাই সিডনিতে বড় কোনো অনুষ্ঠানের প্রথম আয়োজন ছিল। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন তিস্তা চৌধুরী ও শ্রাবন্তী কাজী।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, লেখক, সম্পাদক ও নব্বইয়ের স্বৈরাচার-বিরোধী আন্দোলনের তুখোড় ছাত্রনেতা সুভাষ সিংহ রায় এবং সাবেক সংসদ সদস্য মমতা লাভলী।

সিডনি মাল্টি কালচারাল সোসাইটি ইন্কের পক্ষ থেকে অর্নব সাহা বলেন, ‘প্রবাসে সঙ্গীতের নান্দনিক ধারাকে শুদ্ধ পরিবেশনায় উপস্থাপন করতে সিডনি মাল্টি কালচারাল সোসাইটি বদ্ধ পরিকর। এরই ফলশ্রুতিতে শ্রীকান্ত আচার্যের মতো একজন জনপ্রিয় ও গুণী শিল্পীকে নিয়ে আমাদের এ আয়োজন।‘

বিগ বি মিডিয়ার কর্ণধার বাসব রায় জানান, অনুষ্ঠানের এক মাস পূর্বেই ৭০০ সিটের সব টিকেট বিক্রি হয়ে যায়।

প্রভাত ফেরীর কর্ণধার শ্রাবন্তী কাজী বলেন, ‘প্রভাত ফেরী শুধু একটি পত্রিকাই নয়, এটি একটি প্রতিষ্ঠান, দুই বাংলার সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী মানুষদের আস্থার জায়গা, দুই বাংলার মানুষের একটি সেতু বন্ধন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১০

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১১

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১২

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৩

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৪

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৫

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৭

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৯

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

২০
X