বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৪, ০২:৪০ পিএম
আপডেট : ১০ মে ২০২৪, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

আসছে অর্ণবের নতুন অ্যালবাম

শায়ান চৌধুরী অর্ণব। ছবি : সংগৃহীত
শায়ান চৌধুরী অর্ণব। ছবি : সংগৃহীত

গায়ক, সুরকার ও সংগীত পরিচালক শায়ান চৌধুরি অর্ণব। বর্তমানে কোক স্টুডিও সিজন ৩ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যেই ‘তাঁতী’ শিরোনামে এই সিজনের প্রথম গানে দেখা গেছে এই তারকাকে। তার মধ্যেই ভক্তদের জন্য সুখবর দিলেন এই শিল্পী জানালেন এ বছরেই আসছে তার নতুন অ্যালবাম।

অনেকদিন ধরেই অর্ণবের নতুন কোন অ্যালবাম ও গান নেই। তিনি বিগত তিন বছর ধরে কোক স্টুডিও নিয়েই ব্যস্ত আছেন। এবার অ্যালবামে সময় দিচ্ছেন। জানা গেছে, এ বছরের শেষে আসবে তার এই নতুন অ্যালবাম। যেখানে থাকবে ১০টি গান। ইতোমধ্যেই ৮টি গান নতুন থাকবে।

এবারের গানগুলোতে ভিন্নতা আনতে চেয়েছেন অর্ণব। তাই তিনি দর্শকের জন্য বেশকিছু চমকও রাখবেন বলে জানা যায়, এই অ্যালবামে কাজ হয়েছে কবিদের নিয়ে।

দুই বাংলার নানা কবির কবিতাকে ভেঙে গান তৈরি হয়েছে। জীবনানন্দ দাশ থেকে শ্রীজাত, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, অনেকের কবিতা নিয়ে কাজ করেছেন এই শিল্পী। অর্ণবের লেখাও এক-দুটো গান থাকবে।

নতুন অ্যালবামের নাম এখনো ঠিক হয়নি। এর আগে এই শিল্পী ২০০৫ সালে তার প্রথম অ্যালবাম ‘চাইনা ভাবিস’ প্রকাশ করে। তারপর ২০০৬ সালে ‘হোক কলরব’, ২০০৮ সালে ‘ডুব’, ২০১০ সালে ‘রোদ বলেছে হবে’, ২০১২ ‘আধেক ঘুম’, ২০১৫ সালে ‘খুব ডুব’ এবং সব শেষ ২০১৭ সালে ‘অন্ধ শহর’ প্রকাশ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১০

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১১

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১২

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৩

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৪

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৬

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৭

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৮

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৯

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

২০
X