কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

যেভাবে বন্যাকবলিত এলাকায় জুমার নামাজ পড়বেন

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

শুক্রবার সপ্তাহের গুরুত্বপূর্ণ দিন। জুমার নামাজ এ দিনের অন্যতম ফজিলতপূর্ণ আমল। জামাতেই আদায় করতে হয় জুমার নামাজ। ইমাম ছাড়াও আরও তিনজন মুসল্লি জুমার জামাতের জন্য উপস্থিত থাকা আবশ্যক। জুমার জামাত হতে হলে ইমাম খুতবা দেবেন, বাকি তিনজন খুতবা শুনবেন এবং জুমায় শরিক থাকবেন।

জুমার নামাজ আদায়ের মতো যথেষ্ট পরিমাণ মুসল্লি না থাকলে তার ওপর জুমা পড়া ওয়াজিব নয়, তবে তাকে জুমার বদলে জোহর আদায় করে নিতে হবে। এমনিভাবে বন্যাকবলিত এলাকায়ও জুমার নামাজ আদায়ের জন্য যদি যথেষ্ট মুসল্লি না থাকে তাহলে তাকেও জুমার পরিবর্তে জোহর আদায় করতে হবে।

বন্যার্ত ব্যক্তি যদি কোনো এলাকায় পানিতে আটকা পড়ে যায় এবং তার কাছে নৌকা থাকে তাহলে নৌকাতেই তিনি নামাজ পড়ে নেবেন।

আর নৌকা না থাকলে নিরাপদ জায়গায় যাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করবেন। নিরাপদ স্থানে ওয়াক্ত শেষ হওয়ার আগেই যাওয়া সম্ভব না হলে সময় শেষ হওয়ার আগমুহূর্তে পানিতেই পড়ে নিতে হবে নামাজ। এক্ষেত্রে যেভাবে সম্ভব সেভাবেই পানিতে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে।

যেমন—পানি যদি অল্প হয় এবং সেখানে রুকু করা যায় তবে রুকু দিয়েই আদায় করতে হবে নামাজ। আর ইশারায় সেজদা করে নেবেন। যদি কেউ রুকু করা সম্ভব না হলে পানিতে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে এবং ইশারায় রুকু-সেজদা করে নেবেন। (হাশিয়াতুত তাহতাবি আলা মারাকিয়িল ফালাহ: ৪০৭, রদ্দুল মুহতার: ৩/২৪)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন: অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১০

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১১

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১২

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৩

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৪

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৫

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৬

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৭

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৮

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৯

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

২০
X