কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনা নিয়ে যা জানাল সৌদি

কাবা শরিফ তাওয়াফ করছেন হাজিরা। ছবি : এএফপি
কাবা শরিফ তাওয়াফ করছেন হাজিরা। ছবি : এএফপি

চলতি বছর হজের সব কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, এ বছর হজ মৌসুমে ২০২২ সালের চেয়ে ৮৬ শতাংশ বেশি মানুষ হজ পালন করেছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এবারের হজ মৌসুমে সড়কপথে ৩২ লাখ ও বিমানপথে ১৫ লাখ মানুষ অংশ নিয়েছেন। দেশটিতে হজের সময়ে ১০২টি এয়ারলাইন্স সেবা দিয়েছে।

আরও পড়ুুন : হজে হারিয়ে গিয়েছিলেন ধর্মপ্রতিমন্ত্রী, ৫ ঘণ্টা পর উদ্ধার

দেশটির সিভিল অ্যাভিয়েশন বিভাগ (জিএসিএ) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

জিএসিএ প্রেসিডেন্ট আবদুল আজিজ বিন আব্দুল্লাহ আল-দুয়াইলিজ হজের যাবতীয় কার্যসম্পাদন ও সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানসহ বিমানবন্দরের সংশিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জিএসির বিমানের পরিসংখ্যনে দেখা গেছে, এবার ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি হাজিরা যাতায়াত করেছেন। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। এ ছাড়া ধারাবাহিক অবস্থানে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ ও নাইজেরিয়া।

এবারের হজে ‘ব্যাগ ফ্রি হজ’ পরিসেবা নামে নতুন উদ্যোগ নেয় সৌদি। এ পরিসেবার আওতায় ৬ লাখ ৮০ হাজার হজযাত্রী ও ২২০০ ফ্লাইটের ১ দশমিক ১৪৮ মিলিয়ন ব্যাগ বিনা দুর্ভোগে পারাপার হয়েছে।

দেশটি জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের অ্যাভিয়েশন খাতে শীর্ষপর্যায়ে রয়েছে। দেশটি ভিশন ২০৩০-এর আওতায় ২৫০টি গন্তব্যে বিমান পরিচালনার জন্য নিজেদের প্রস্তুত করছে। এ সময়ের মধ্যে দেশটির বিভিন্ন বন্দর থেকে আন্তর্জাতিক এসব গন্তব্য বিমান পরিসেবার আওতায় আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১০

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১১

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৩

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৬

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৭

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৮

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৯

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

২০
X