মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ‘লিট-কার্নিভাল ২০২৫’ অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ‘লিট-কার্নিভাল ২০২৫’ অনুষ্ঠিত। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ উৎসব অনুষ্ঠিত হয়। সারা দেশের ২২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন এ উৎসবে।

সাহিত্য, শিল্প ও সংস্কৃতিচর্চাকে উৎসাহিত করতে আয়োজিত এই কার্নিভালে ছিল নানা আকর্ষণীয় প্রতিযোগিতা ও প্রদর্শনী। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, স্পট পোয়েট্রি ও আবৃত্তি, কমিক-কন ও কসপ্লে, পোস্টার প্রদর্শনী, নাটক ও মাস্ক্যারেড। পাশাপাশি ছিল সাহিত্য-অনুপ্রাণিত ফুড কোর্ট এবং পুরাতন বই বিনিময়ের স্টল।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।

উৎসবটির অন্যতম আকর্ষণ ছিল স্পট পোয়েট্রি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সানবিমস স্কুলের অধ্যক্ষ মুনিজে মঞ্জুর, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও ইংরেজি বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. ফকরুল আলম এবং আরও কয়েকজন বিশিষ্ট শিক্ষক।

দিনব্যাপী আয়োজিত এই উৎসবের সমাপ্তি ঘটে সন্ধ্যায়। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X