ইসলাম ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০২:৫৭ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

সুখবর পেলেন ইন্দোনেশিয়ার মুসলিমরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়া সরকার এখন থেকে দেশটির মুসলমানদের জন্য স্ব-ব্যবস্থাপনায় ওমরাহ পালনকে আইনগত স্বীকৃতি দিয়েছে। নতুন আইনের মাধ্যমে দেশটিতে একযোগে চালু হলো দুটি সমান্তরাল ব্যবস্থা। একটি প্রচলিত ট্যুর অপারেটর নির্ভর প্যাকেজ, অন্যটি সম্পূর্ণ নিজ উদ্যোগে করা ‘স্বাধীন ওমরাহ’।

আইন অনুযায়ী, এখন থেকে ইন্দোনেশীয় মুসলিমরা চাইলে লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির মাধ্যমে ওমরাহ করতে পারবেন, আবার নিজেরাই সব কিছু ব্যবস্থাপনা করে ওমরাহ পালনের সুযোগও পাবেন।

রোববার (২৬ অক্টোবর) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মুখপাত্র ইচসান মারশা টেম্পো গণমাধ্যমকে বলেন, ‘মূল পার্থক্যটা হলো সেবার ধরন ও দায়বদ্ধতায়। যারা লাইসেন্সপ্রাপ্ত ট্রাভেল অপারেটরের মাধ্যমে ওমরাহ করেন, তারা সরকার-নিয়ন্ত্রিত প্যাকেজ সুবিধা পান। যেমন ভিসা, টিকিট, হোটেল, পরিবহন ও ধর্মীয় দিকনির্দেশনা।’

অন্যদিকে, স্বাধীনভাবে ওমরাহ করতে ইচ্ছুকদের সবকিছু নিজ উদ্যোগে সম্পন্ন করতে হবে, তবে সৌদি আরবের নিয়ম-কানুন মেনে। মারশা জানান, ‘এই পদ্ধতিতে খরচ তুলনামূলকভাবে নমনীয় হবে, কারণ যাত্রী নিজেই সেবাদাতার সঙ্গে সরাসরি চুক্তি করবেন এবং প্রয়োজনমতো প্যাকেজ ঠিক করবেন।’

ইন্দোনেশিয়ার উপ-হজমন্ত্রী দাহনিল আনজার সিমানজুন্তাক জানান, সৌদি আরবের হালনাগাদ ওমরাহ নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমাদেরও সৌদি আরবের নিয়ম অনুযায়ী নিজেদের আইন সংস্কার করতে হয়েছে। তাই সংসদের সহযোগিতায় আমরা স্বাধীন ওমরাহকে বৈধ করেছি।’

নতুন এই বিধানটি আইন নম্বর ১৪, ২০২৫ সালের ধারা ৮৬-তে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে ওমরাহ পালনের তিনটি পথের স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রথমতো লাইসেন্সপ্রাপ্ত অপারেটরের মাধ্যমে, দ্বিতীয়তো ব্যক্তিগতভাবে (স্বাধীন ওমরাহ) এবং তৃতীয়তো মন্ত্রণালয়ের বিশেষ ব্যবস্থাপনায়।

ইন্দোনেশিয়ার সরকার জানিয়েছে, এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো, যেসব ইন্দোনেশীয় নাগরিক আগেই নিজ উদ্যোগে ওমরাহ পালন করে আসছেন, তাদের আইনি সুরক্ষা নিশ্চিত করা।

সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X