ইসলাম ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিছানার ওপর নামাজ পড়া কি শরিয়তসম্মত? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আল্লাহতায়ালা মানুষকে সৃষ্টি করেছেন শুধু তাঁর ইবাদতের জন্য। আর ইবাদতের শ্রেষ্ঠতম রূপ হলো নামাজ। প্রত্যেক মুসলমানের ওপর এই নামাজ ফরজ করা হয়েছে। ইরশাদ হয়েছে, ‘আর তোমরা আমার স্মরণোদ্দেশ্যে নামাজ কায়েম করো।’ (সুরা ত্বহা : ১৪)

অন্য আয়াতে বলা হয়েছে, ‘তুমি সূর্য হেলার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম কর এবং ফজরের নামাজ (কায়েম কর)। নিশ্চয়ই ফজরের নামাজে সমাবেশ ঘটে।’ (সুরা বনি ইসরাঈল : ৭৮)

রাব্বুল আলামিন আরও বলছেন, ‘নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে’ (সুরা আনকাবুত : ৪৫)। অর্থাৎ, প্রকৃত নামাজি সব ধরনের অশ্লীলতা ও অনৈতিকতা থেকে নিজেকে দূরে রাখেন।

নামাজ আদায়ের ক্ষেত্রে প্রত্যেক পুরুষের জন্য ফরজ নামাজ জামাতে আদায় করা ওয়াজিব। এ ব্যাপারে আল্লাহ বলেন, আর তোমরা যথাযথভাবে নামাজ পড় এবং জাকাত দাও আর নামাজিদের সঙ্গে (জামাতে) নামাজ আদায় করো। (সুরা বাকারা : ৪৩)

হাদিসেও একাধিকবার নামাজ আদায়ের কথা এসেছে। সেই সঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে ওয়াক্তমতো নামাজ আদায়ের ওপরও। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, জামাতে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করার চেয়ে ২৭ গুণ বেশি সওয়াবের। (বোখারি : ৬৪৫)

তবে কোনো কারণে জামাত ছুটে গেলে একাকী নামাজ আদায় করতে হয়। এ ক্ষেত্রে বেশিভাগ সময় ঘরেই নামাজ আদায় করে নেন অনেকে। আর নামাজ আদায়ের স্থান হিসেবে বেছে নেন মেঝে কিংবা বিছানাকে। তবে কেউ কেউ দাবি করেন যে, বিছানার ওপর নামাজ হয় না। চলুন তাহলে জেনে নিই, আসলেই বিষয়টি এমন কি না।

এ প্রসঙ্গে জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ তার নিয়মিত লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠানে বলেন, নামাজের ১৩ ফরজের মধ্যে জায়গা পবিত্র হওয়া অন্যতম শর্ত। এ ক্ষেত্রে বিছানা পবিত্র হলে সেখানে নামাজ আদায়ে কোনো অসুবিধা নেই। তবে মনে রাখতে হবে, বিছানার তোশক নরম হওয়ার ফলে রুকু-সিজদা করার সময় যদি শরীরের ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে অসুবিধা হয় কিংবা ঠিকভাবে নামাজের রোকনগুলো আদায়ে অসুবিধা হয়, তাহলে বিছানায় নামাজ আদায় করা নিষিদ্ধ। অন্যথায় বিছানার ওপর নামাজ আদায়ে কোনো অসুবিধা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১০

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১১

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

১২

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

১৩

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

১৪

আত্মসমর্পণ করলেন আমির হামজা

১৫

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

১৬

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

১৭

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

১৮

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

১৯

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

২০
X