কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার ভারতে মরা গরুর ছবি দেখিয়ে বাংলাদেশ নিয়ে অপপ্রচার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সম্প্রতি ‘ডক্টর ইউনুস এক দুর্বৃত্তের নাম; সে মানুষকে তো হত্যা করছেই, কিন্তু পশুকেও নিষ্ঠুর নির্যাতন করে হত্যা করতে ছাড়ছে না’ শীর্ষক একটি মৃত গরুর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

তবে এই ছবি সঠিক নয় বলে বুধবার (০১ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গরু হত্যার ঘটনা ও ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০২৩ সালের পুরোনো একটি ঘটনা। ওই ছবি দেখিয়ে বলা হচ্ছে, বর্তমান অন্তর্বর্তী সরকার পশুও হত্যা করছে।

এ বিষয়ে রিউমর স্ক্যানারের প্রতিবেদন বলছে, আবুল হাসানাত নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৩ সালের ৩ জুলাইয়ের একটি পোস্ট খুঁজে পাওয়া যায়, এতে মৃত গরুর একই ছবিটি যুক্ত থাকতে দেখা গেছে। উক্ত পোস্টের সূত্রে জানা যায়, গরু হত্যার ঘটনাটি ২০২৩ সালের ২ জুলাই রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনীমোহন ইউনিয়নের ২নং ওয়ার্ডে ঘটে। গরুটি করাতিরহাট এলাকায় দুদু মিয়া সর্দারের ছিল এবং পেটে বাছুর থাকা জীবন্ত গাভীকে কুপিয়ে পাশ্ববর্তী বাদশা মোল্লার বাড়ির পাশে ফেলে রাখা হয়।

স্থানীয় সাংবাদিক মোহাম্মদ আখতার আলমের ফেসবুক পোস্ট থেকেও এ বিষয়ে একই তথ্য জানা গেছে।

ওই পোস্টের কমেন্টে তিনি জানান, তিনি এই পোস্ট করার পর পশুর প্রতি পাশবিকতার ঘটনাস্থল চররমনী মোহন ইউনিয়নের করাতির হাট এলাকা পরিদর্শন করেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার, লক্ষ্মীপুর সদর থানার ওসি সঙ্গে ছিলেন। সে সময় পুলিশ সুপার এলাকাবাসীর বক্তব্য শুনেন।

অর্থাৎ, মৃত গরুর এই দৃশ্যটি বর্তমান সরকারের সময়ের নয় বরং ২০২৩ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময়ের।

সুতরাং, ২০২৩ সালের পুরোনো ছবি ব্যবহার করে অন্তর্বর্তী সরকারের সময়ে গরু হত্যার দৃশ্য বলে দাবি করে মিথ্যা ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১০

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১১

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

১২

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

১৩

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

১৪

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

১৫

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

১৬

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

১৭

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

১৮

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

১৯

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০
X