কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

সচিব পদে পদোন্নতি নিয়ে মাহবুব কবির মিলনের স্ট্যাটাস

মাহবুব কবির মিলন। ছবি : সংগৃহীত
মাহবুব কবির মিলন। ছবি : সংগৃহীত

সচিব পদে পদোন্নতি পাওয়া এই ১১৯ জন কর্মকর্তার মধ্যে ৫০ জনই ১৯৮২ ব্যাচের। তবে একই ব্যাচের হওয়া সত্ত্বেও এই তালিকায় নেই অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলনের নাম। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে লেখালেখি করছেন তিনি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালেও এ পদোন্নতি নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন মিলন। এতে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করেন।

পাঠকদের সুবিধার্থে তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

‘মাননীয় প্রধান উপদেষ্টা স্যার! পদোন্নতি বঞ্চিত কমিটি থেকে প্রথমে আমাদের সবাইকে বলা হয়েছিল, অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতির জন্য সুপারিশ করা হবে না। কারণ অতিরিক্ত সচিব, প্রশাসনের সর্বোচ্চ পদোন্নতি প্রাপ্ত পদ। আমরা অতিরিক্ত সচিবরা তা মেনে নিয়েছিলাম। কিন্তু দেখা যাচ্ছে, ১১৯ জনের মধ্যে ৫১ জন অতিরিক্ত সচিবকে সচিব করা হয়েছে, যার মধ্যে ৪৫ জনই একই ব্যাচের। এর মধ্যে অনেকেই কোনো প্রকার বঞ্চনার স্বীকার হননি। স্যার, আপনার কাছে প্রশ্ন-

১. পাঁচ সদস্য কমিটির তিনজন সদস্য অতিরিক্ত সচিব এবং একজন যুগ্ম সচিব। তিনজন অতিরিক্ত সচিব এবং একজন যুগ্ম সচিব, সচিব পদে পদোন্নতির সুপারিশ করার ক্ষমতা এবং যোগ্যতা রাখে কি না। এমনকি অতিরিক্ত সচিব পদে পদোন্নতির সুপারিশ করতে পারে কি না।

২. যে ৫১ জন অতিরিক্ত সচিবকে সচিব পদোন্নতি দেওয়া হয়েছে, তাদের কে কতটুকু বা আদৌ বঞ্চনার স্বীকার হয়েছিলেন কি না, তা তদন্ত করে রিপোর্ট প্রকাশ ও যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।

৩. এই কমিটির সম্পূর্ণ সুপারিশ প্রকাশ করা হোক।

স্যার, আমাদের পাওয়ার আর কিছু নেই। কিন্তু বৈষম্যের স্বীকার হয়েছি কি না, তা জানার অধিকার আমাদের সবার আছে।’

প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে বঞ্চিত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো ৭৬৪ জন কর্মকর্তাকে ‘ভূতাপেক্ষ’ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসনে উপসচিব থেকে সচিব পর্যন্ত এ পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে শুধু সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১১৯ জন।

মাহবুব কবির মিলনের ফেসবুক স্ট্যাটাস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১০

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১১

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১২

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৩

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৪

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৫

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৬

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১৭

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

১৮

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, সন্দেহভাজনের ছবি প্রকাশ

১৯

ফেনীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

২০
X