কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩১ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আঘাত না করেও আন্দোলনকারীদের ছত্রভঙ্গ, প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার সময় পুলিশের কনস্টেবল। ছবি : সংগৃহীত
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার সময় পুলিশের কনস্টেবল। ছবি : সংগৃহীত

দেশে যেকোনো আন্দোলনে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা বা লাঠিচার্জ করে তীব্র সমালোচনার মুখে থাকেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। তবে সম্প্রতি পুলিশের এক সদস্যের দায়িত্ব পালন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বিষয়টি নিয়ে অনেকেই তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। তারা বলছেন, এটাই হওয়া উচিত পুলিশিং। এভাবেই তাদের মানুষের মন জয় করা উচিত।

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, বাংলাদেশ সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সড়কের ওপরে হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করছেন বাংলাদেশ পুলিশের ওই সদস্য।

পুলিশ সদস্য তার হাতের লাঠি দিয়ে বিক্ষোভকারীদের আঘাত না করেই কখনো মাটিতে, কখনো বিদ্যুতের খুঁটিতে শব্দ তৈরি করে ও ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করে দিচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি শেয়ার করে শাহাদাত হোসেন নামের একজন লিখেছেন, ‘এ পুলিশ ভাই দেখিয়ে দিলেন। বর্তমান সরকারের কাছে অনুরোধ তাকে বের করে পুরস্কৃত করুন।’

জুবায়ের জুয়েল রানা নামে একজন ফেসবুক ওই পুলিশ সদস্যের ভিডিওটি শেয়ার করেন এবং ক্যাপশনে লেখেন, ‘এইটা বেস্ট পুলিশিং ছিলো’। তার পোস্টের কমেন্টে কাজী হাকিম নামে একজন লিখেছেন, ‘আশা করি এইভাবে সকল পুলিশেরই পরিবর্তন আসবে। সামনের থেকে মানুষ পুলিশের উপর নির্ভরশীল ও বিশ্বাস গ্রহণযোগ্যতা ফিরে পাবে। এই ভাইয়ের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুক।’

হিমেল চাকমা লিখেছেন, ‘লাঠি আর বডির সংস্পর্শ ছাড়া কীভাবে মিছিল ছত্রভঙ্গ করতে হয় এ পুলিশ ভাই দেখিয়ে দিলেন।’

ইতোমধ্যে হিমেল চাকমার ওই পোস্ট নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘এই পুলিশ ভাইটাকে অনেক ভালোবাসা।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

১০

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

১১

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

১২

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

১৩

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

১৪

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

১৫

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

১৬

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

১৭

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

১৮

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

১৯

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

২০
X