কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

পহেলা বৈশাখ নিয়ে পিনাকীর কড়া বার্তা

পিনাকী ভট্টাচার্য। ছবি : সংগৃহীত
পিনাকী ভট্টাচার্য। ছবি : সংগৃহীত

পহেলা বৈশাখের আয়োজন নিয়ে কড়া বার্তা দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বার্তা দেন।

তিনি প্রশ্ন তুলে লেখেন, এপ্রিলে আসছে পহেলা বৈশাখ। আমরা কীভাবে পালন করব এই পহেলা বৈশাখ? রমনার বটমূলে ছায়ানট কী গানের নির্বাচনে আওয়ামী বয়ান ফেরি করবে? এমনভাবে গান নির্বাচন করবে যাতে মনে হয় আগেই ভালো ছিল এখন আমরা জাহেলিয়াতে প্রবেশ করেছি! মঙ্গল শোভাযাত্রা হবে? কী মোটিফ নেব মিছিলে। নামটা কি মঙ্গল শোভাযাত্রাই থাকবে? মঙ্গল শোভাযাত্রার থিম হিসেবে আওয়ামী বয়ানের কালচারাল এক্সপ্রেশন ইউজ করা হতো। সেটা কি এবারো করা হবে?

পিনাকী লেখেন, আনন্দবাজার কি এবারো রিপোর্ট করবে পহেলা বৈশাখ যেন দুর্গাপূজার অষ্টমীর একডালিয়া?

তিনি আরও লেখেন, যারাই আয়োজন করেন। আমাদের সাথে আলাপ করে নেবেন। মতামত নেবেন। নির্বিঘ্নে পহেলা বৈশাখ পালন করতে চাইলে বিপ্লবের স্টেক হোল্ডারদের সাথে এনগেইজড হয়ে অনুষ্ঠান চূড়ান্ত করুন।

সবশেষে তিনি লেখেন, পহেলা বৈশাখকে ঘিরে আওয়ামী আর ইন্ডিয়ান বয়ান ফেরি করতে দেবো না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১০

বিশ্ব বাবা দিবস আজ

১১

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১২

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৩

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৪

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৫

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৬

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৭

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৮

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৯

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০
X