কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৩ এএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

নাহিদের উদ্দেশে ফাহামের স্ট্যাটাস

নাহিদের উদ্দেশে ফাহামের স্ট্যাটাস
ফাহাম আব্দুস সালাম ও নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

নানা জল্পনা-কল্পনার পর অবশেষে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম। তার নেতৃত্বে গঠন করা হবে নতুন ছাত্র-রাজনৈতিক দল। এবার নাহিদের উদ্দেশে স্ট্যাটাস দিলেন বিশিষ্ট লেখক, রাজনীতিবিদ ও জনপ্রিয় ইউটিউবার ফাহাম আব্দুস সালাম।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট করেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ছাত্ররা যে রাজনৈতিক দল করছে - সেটা এক আশা জাগানিয়া উদ্যোগ। আমি আল্লাহর কাছে দোয়া করি এই ছেলেগুলোর জন্য- যারা জাতির ক্রান্তিলগ্নে আমাদের মন থেকে নৈরাশ্য দূর করেছিল। আমাদের তারা আশা দিয়েছিল। নাহিদ যে পদত্যাগ করে নতুন দল লিড করার সিদ্ধান্ত নিয়েছে- এটাই সঠিক সিদ্ধান্ত। আমার আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা।

কালবেলার পাঠকের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

‘ছাত্ররা যে রাজনৈতিক দল করছে - সেটা এক আশা জাগানিয়া উদ্যোগ। আমি আল্লাহর কাছে দোয়া করি এই ছেলেগুলোর জন্য - যারা জাতির ক্রান্তিলগ্নে আমাদের মন থেকে নৈরাশ্য দূর করেছিল। আমাদের তারা আশা দিয়েছিল। নাহিদ যে পদত্যাগ করে নতুন দল লিড করার সিদ্ধান্ত নিয়েছে - এটাই সঠিক সিদ্ধান্ত। আমার আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা।

আপনাদের এই পথ চলা হোক মিনিংফুল। এই জার্নিতে আপনারা অনেক বন্ধু হারাবেন, আনন্দ তো হারাবেনই - আল্লাহ না করুক - আশাও হয়তো হারাবেন। পৃথিবীতে এমন কোনো মিনিংফুল জার্নি নেই - যেখানে মানুষ আশাহত হয় না। কিন্তু ভয় পাবেন না। আল্লাহর ওপর ভরসা রাখবেন। তিনি যদি ৫ আগস্ট পার করাতে পারেন - সামনে যা আসবে তিনিই পার করাবেন।

দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে একটা কথাই বলবো। বাংলাদেশে - নো ওয়ান ডাইজ এ ভার্জিন। লাইফ উইল ফাক য়ু। ডানে বামে আক্রমণ আর অবিশ্বাস থাকবে। এখানে মানুষ ভালোবাসার ট্যাক্স হিসেবে আগেই একটু ঘৃণা করে নেয় - সেফটি মেজার হিসেবে। প্রি -পেইড কার্ডের মতো। ঘৃণার ওপর এতো নিরঙ্কুশ আস্থা জগতে বিরল।

কিন্তু সততা ধরে রাখবেন। এই দেশের মানুষ, আপনাদের ভালোও বাসবে। শুধু সততার জন্য এই দেশের মানুষ ৬ খুন মাফ করে দেয়।

আপনাদের পুরা জীবন পড়ে আছে। এই দেশকে দেওয়ার অনেক কিছু আছে আপনাদের। একটা ছোট্ট পরামর্শ দিতে চাই। ৬ মাসে বুঝে যাওয়ার কথা। তবু বলি। এই দেশে টেস্ট অফ এ ম্যান এই না যে - ওয়াট য়ু ডু। এই দেশে সত্যিকারের পরীক্ষা হোলো - ওয়াট য়ু ডোন্ট লিসেন টু।

দুনিয়ার সকলের পরামর্শ শুনতে যাবেন না। যা রাইট - যা দরকারি - সেটাই করবেন। এই যে ছাগল-পাগলের কথা না শোনার ক্ষমতা - এটা আপনাদের বাড়াতে হবে। শলা-পরামর্শ খুবই প্রয়োজনীয় কিন্তু ছাগলের সাথে শলা-পরামর্শে সমস্যা হলো যে, কেবল একটা বিষয়ই বারবার আসবে যে, সর্বত্র কাঁঠাল গাছ লাগাতে হবে এবং কাঁঠাল পাতাকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে মূল্যায়ন করতে হবে। কাউকে ছাগল মনে হলে - নিজের বিবেচনা-বোধের ওপর আস্থা রাখুন - সন্দেহ পরে করুন। নিজের ওপর চাপ সৃষ্টি করবেন না। গাট ফিলিংকে কোনো কোনো ক্ষেত্রে ট্রাস্ট করা শিখতে হবে।

শুধু মনে রাখবেন যে, ৭৫ বছরের নাহিদ যেন অপমানিত না হয় আপনার কাজে। খোদাতায়ালা আপনাদের পথচলা সহজ করে দিন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১০

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১১

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১২

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৪

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৬

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৭

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৮

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X