কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টাকে ‘হত্যাচেষ্টা ও গুরুতর আহত’ হওয়ার খবরটি ভুয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি তথ্য ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়েছে, ‘প্রধান উপদেষ্টা কে হত্যার চেষ্টা, গুরুতর আহত ড.ইউনুস বিস্তারিত কমেন্ট’। বিভিন্ন ফেসবুক গ্রুপ ও অ্যাকাউন্ট থেকে এমন দাবি করে প্রচার করা হয়েছে।

তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার বলছে, ড. ইউনূসকে হত্যাচেষ্টা বা তিনি গুরুতর আহত হয়েছেন এমন তথ্য সঠিক নয়। কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই ফেসবুকে এমন দাবি প্রচার করা হয়েছে।

প্রকৃতপক্ষে ড. ইউনূসকে হত্যাচেষ্টা বা এমন ঘটনায় তিনি গুরুতর আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।

বিষয়টি অনুসন্ধানে জানা গেছে, ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও অ্যাকাউন্ট থেকে ‘হত্যাচেষ্টার ঘটনায় ড. ইউনূসের আহত হওয়ার’ তথ্য জানিয়ে খবরটির সূত্র হিসেবে কিছু পোস্টে একটি ব্লগপোস্টের লিংক দেওয়া হয়েছে। যদিও newsbangla.my.id নামের ব্লগস্পটের ফ্রি ডোমেইনের ওই সাইটটি ভূঁইফোঁড় সাইট বলে প্রতীয়মান হয়। তবে ওই সাইটে ড. ইউনূসকে ‘হত্যাচেষ্টা ও গুরুতর আহত’ হওয়ার বিষয়ে একটি সংবাদ রয়েছে। কিন্তু ওই সংবাদ কবে প্রকাশ করা হয়েছে সেই তারিখ সেখানে উল্লেখ করা নেই।

সাইটটিতে প্রকাশিত সংবাদটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার জানিয়েছে, সেখানে প্রধান উপদেষ্টাকে হত্যাচেষ্টা ও তিনি আহত হওয়ার বিষয়ে কোনো তথ্যসূত্রের উল্লেখ নেই। তবে সেখানে একটি স্ক্রিনশট রয়েছে, যেখানে ব্যবহৃত ছবিটিতে হাসপাতালের বেডে শুয়ে থাকা ব্যক্তির চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না।

অন্যদিকে প্রধান উপদেষ্টার মতো রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিকে হত্যাচেষ্টা করা হলে বা এমন ঘটনায় তিনি গুরুতর আহত হলে বিষয়টি নিয়ে দেশের গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হওয়ার কথা। যদিও এমন কোনো বিষয়ে দেশের কোনো গণমাধ্যমে সংবাদ প্রচার হতে দেখা যায়নি।

উল্লেখ্য, বুধবার (৯ এপ্রিল) যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে প্রধান উপদেষ্টাকে সুস্থ-স্বাভাবিক অবস্থায় আলোচনা করতে দেখা গেছে। সুতরাং, ড. ইউনূসকে হত্যাচেষ্টা করা হয়েছে বা তিনি গুরুতর আহত হয়েছেন ফেসবুকে প্রচার করা এমন দাবিটি মিথ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X