মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষামন্ত্রীর সুরা নিসার বক্তব্য নিয়ে যা বললেন তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন। ছবি : সংগৃহীত
তসলিমা নাসরিন। ছবি : সংগৃহীত

ভোট দেওয়ার সময় সুরা নিসার ৮৫ নম্বর আয়াত মাথায় রাখার কথা জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের জবাবে আলোচিত লেখিকা তসলিমা নাসরিন কথা বলেছেন।

রোববার (২৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শিক্ষামন্ত্রীকে নিয়ে একটি নাতিদীর্ঘ পোস্ট দিয়েছেন তিনি। তুলে ধরেছেন নিজের মতামত।

তসলিমা নাসরিন লিখেছেন, ‘বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি ফুলহাতা ব্লাউজ পরে, মাথায় ঘোমটা দিয়ে চট্টগ্রামের হাটহাজারির এক আলিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষক সমাবেশে বক্তৃতা করেছেন। সুরা নিসার ৮৫ নম্বর আয়াত মাথায় রেখে তাদের আগামী নির্বাচনে ভোট দিতে বলেছেন। ৮৫ নম্বর আয়াত বলছে, ‘যে ভালো সুপারিশ করবে, তা থেকে তার জন্য একটি অংশ থাকবে এবং যে মন্দ সুপারিশ করবে তার জন্যও তা থেকে একটি অংশ থাকবে। আর আল্লাহ প্রতিটি বিষয়ের সংরক্ষণকারী।’

তিনি বলেন, ‘দীপু মনি শুধু ৮৫ নম্বর আয়াতটিই মাথায় রাখতে বলেছেন। তবে সুরা নিসার অন্য আয়াতগুলো মাথা থেকে বের করে দিতে হবে কিনা সে বিষয়ে কিছু বলেননি। যেহেতু কিছু বলেননি, সেহেতু আমার আশঙ্কা সুরা নিসার ৩৪ নম্বর আয়াতটি লোকের মাথায় থাকবে, যে আয়াতটি বলছে, 'পুরুষগণ নারীদের উপর কর্তৃত্বশীল এ কারণে যে, আল্লাহ তাদের এককে অন্যের উপর মর্যাদা প্রদান করেছেন, আর এ জন্য যে, পুরুষেরা স্বীয় ধন-সম্পদ হতে ব্যয় করে। ফলে পুণ্যবান স্ত্রীরা (আল্লাহ ও স্বামীর প্রতি) অনুগতা থাকে এবং পুরুষের অনুপস্থিতিতে তারা তা (অর্থাৎ তাদের সতীত্ব ও স্বামীর সম্পদ) সংরক্ষণ করে যা আল্লাহ সংরক্ষণ করতে আদেশ দিয়েছেন। যদি তাদের মধ্যে অবাধ্যতার সম্ভাবনা দেখতে পাও, তাদেরকে সদুপদেশ দাও এবং তাদের সাথে শয্যা বন্ধ কর এবং তাদেরকে প্রহার কর, অতঃপর যদি তারা তোমাদের অনুগত হয়, তাহলে তাদের নির্যাতনের পথ খোঁজ করো না, নিশ্চয় আল্লাহ সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ।' স্পষ্টই বলে দিয়েছেন আল্লাহ তায়ালা, স্ত্রী যদি স্বামীর আদেশ অমান্য করে, তবে সেই স্ত্রীকে পেটানোর অধিকার স্বামীর আছে।’

তসলিমা নাসরিন আরও বলেন, ‘সুরা নিসার সব আয়াত বিশ্বাস করলে দীপু মনি ঘরের বাইরে বেরিয়ে পরপুরুষদের সামনে মঞ্চে উঠে বক্তৃতা করতেন না, পুরুষদের উপদেশ দিতেন না যেখানে স্বয়ং আল্লাহ তায়ালাই নারী নেতৃত্বের বিরুদ্ধে, যেখানে স্বয়ং আল্লাহ তায়ালাই পুরুষের ওপর নারীর নয়, বরং নারীর ওপর পুরুষের কর্তৃত্ব করার বিধান দিয়েছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১০

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১১

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৩

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৪

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৫

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৬

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৭

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৮

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৯

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

২০
X