85Array ( [0] => 85 [1] => 76 [2] => 92 )
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৯:৫১ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৮:০১ এএম
অনলাইন সংস্করণ

অনুমতি ছাড়া গেজেটে আমার নাম, তাও ভুল বানানে : নূরুল কবীর

নিউ এজের সম্পাদক নূরুল কবীর। ছবি : সংগৃহীত
নিউ এজের সম্পাদক নূরুল কবীর। ছবি : সংগৃহীত

পূর্ব অনুমতি না নিয়েই প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে গেজেট প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক, কলাম লেখক ও নিউ এজের সম্পাদক নূরুল কবীর।

মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে নূরুল কবীর লেখেন, ‘খুবই অবাক হলাম যে, তথ্য মন্ত্রণালয় প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে আমার নাম গেজেট আকারে প্রকাশ করেছে। সেটা আবার ভুল বানানে এবং আমার অনুমতি ছাড়া।'

সম্মতি নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‌‘অতীতে একাধিক সরকারের পক্ষ থেকে আমাকে প্রেস কাউন্সিলে থাকার অনুরোধ করা হয়েছিল। আমি সেই অনুরোধ বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছি। কিন্তু এবার সরকারি কিংবা অন্য কোথাও থেকে আমার সম্মতি নেওয়ারও চেষ্টা করেননি। এটি খুবই অদ্ভুত।’

তার নাম প্রত্যাহারের অনুরোধ জানিয়ে নূরুল কবীর বলেন, ‘আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি, আমার নাম তালিকা থেকে প্রত্যাহার করে আমার অনুরোধ মেনে নিয়ে বাধিত করবেন।’

এর আগে গতকাল সোমবার (২৮ জুলাই) ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ও নিউ এজের সম্পাদক নূরুল কবীরকে রেখে বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করে তথ্য মন্ত্রণালয়।

কালবেলা/এমএসকেএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X