কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলার ফটোকার্ড এডিট করে আইনমন্ত্রীর নামে ভুয়া তথ্য প্রচার

কালবেলায় প্রকাশিত ফটোকার্ড (বামে), এডিটেড ভুয়া ফটোকার্ড (ডানে)।
কালবেলায় প্রকাশিত ফটোকার্ড (বামে), এডিটেড ভুয়া ফটোকার্ড (ডানে)।

কালবেলার ফটোকার্ড এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। ‘বেগম খালেদা জিয়ার বিদেশ যেতে আইনে বাধা নেই। বাধা মাননীয় প্রধানমন্ত্রী, তিনি চান না বলেই আমরা সরাসরি বলতে পারছি না’ শীর্ষক শিরোনামে এমনই একটি কার্ডে আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হকের ছবিসহ জাতীয় দৈনিক কালবেলার ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ইতোমধ্যেই ভুয়া তথ্য সংবলিত ওই ফটোকার্ড কালবেলার নজরে এসেছে। ওই কার্ডে ৩০ সেপ্টেম্বর, ২০২৩ লেখা রয়েছে। সেখানে মনগড়া তথ্য দিয়ে কালবেলার নাম জুড়ে দেওয়া হয়েছে। বিষয়টি নজরে আসার পরপরই কালবেলার পক্ষ থেকে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক ‘খালেদা জিয়ার বিদেশ যেতে প্রধানমন্ত্রী বাধা’ শীর্ষক কোনো বক্তব্য দেননি। কালবেলা ওই শিরোনামে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বরং ওই ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এডিটেড ফতোকার্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১০

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১১

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

১২

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৪

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৬

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৭

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৮

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১৯

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

২০
X