কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জলবায়ু প্রতিশ্রুতি পূরণে উন্নত বিশ্বের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি : সৌজন্য
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি : সৌজন্য

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী উন্নত দেশগুলোকে তাদের জলবায়ু প্রতিশ্রুতি পূরণের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার, (১৩ ফেব্রুয়ারি) দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে বক্তৃতাকালে পরিবেশমন্ত্রী এই আহ্বান জানান।

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে বক্তৃতাকালে বিশ্বব্যাপী সংহতি এবং আস্থা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে পরিবেশমন্ত্রী বলেন, COP28-এর সময় সংযুক্ত আরব আমিরাতের ঐকমত্যের মাধ্যমে যে গতিবেগ তৈরি হয়েছে তা দৃঢ় করার প্রয়াস অব্যাহত রাখতে হবে।

পরিবেশমন্ত্রী বলেন, পূর্ববর্তী COP-এ এই পর্যন্ত নির্গমন হ্রাস, বাস্তবায়নের উপায় এবং অভিযোজন অর্থ সংক্রান্ত প্রতিশ্রুতিগুলো পূরণ করা হয়নি। তিনি বলেন, ‘এডাপটেশন গ্যাপ’ এবং ‘ফাইন্যান্সিং গ্যাপ’ এর মতো শর্তগুলোর পেছনে মৌলিক ‘ট্রাস্ট গ্যাপ’ রয়েছে।

তিনি এ আস্থার ঘাটতি পূরণের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে বলেন, কপ-২৮ এ বিশ্বব্যাপী বিশ্বাস এবং সংহতি গড়ে তোলার প্রতি অগ্রাধিকার দেওয়া হয়েছিল। এই লক্ষ্যের অনুসরণে এবং এই বছরের শেষের দিকে বাকুতে COP-29 এর জন্য বিশ্ব যখন প্রস্তুতি নিচ্ছে, মন্ত্রী চৌধুরী অভিযোজন এবং লস রন্ড ড্যামেজ মোকাবিলার জন্য তহবিল বৃদ্ধি করতে এবং ন্যায়সঙ্গত বণ্টনের পক্ষে কথা বলেন। তাপমাত্রা ১.৫ ডিগ্রি বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ রাখতে সমস্ত কর্মকাণ্ড অবশ্যই বিজ্ঞানভিত্তিক হতে হবে।

পরিবেশমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, জলবায়ু পরিবর্তনের যে সমস্যা আমরা তৈরি করছি তার চেয়ে দ্রুত সমাধান করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

১০

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১১

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১২

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৩

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১৪

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৫

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১৬

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১৭

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১৮

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৯

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

২০
X