স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ১১:৩৩ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

মাশরাফীর পোড়া বাড়ি, ভারতে প্রচার লিটন দাসের

মাশরাফীর পুড়ে যাওয়া বাড়ি (বাঁয়ে) ও লিটন দাস। ছবি : সংগৃহীত
মাশরাফীর পুড়ে যাওয়া বাড়ি (বাঁয়ে) ও লিটন দাস। ছবি : সংগৃহীত

প্রায় দেড় যুগ পর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতন হয় সরকারের। শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে গত সোমবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করে দেশ ছেড়ে যান সদ্য সাবেক হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর দেশজুড়ে আওয়ামী লীগের অনেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাকর্মীদের বাড়িতে হামলা চালান বিক্ষুব্ধরা। বাদ যায়নি জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার বাড়িও। নড়াইল-২ আসনের সদ্য সাবেক হওয়া সংসদ সদস্য মাশরাফীর বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে আগুন দেয় দুষ্কৃতকারীরা।

তবে ভারতে প্রচার করা হয়েছে জাতীয় দলের তারকা ক্রিকেটার লিটন দাসের বাড়ি বলে। ভারতীয় কয়েকটি গণমাধ্যম ফ্যাক্ট চ্যাকিংয়ের মাধ্যমে তুলে ধরা হয় আসল ঘটনা। এ ছাড়া পাকিস্তানের বহুল প্রচলিত গণমাধ্যম দ্য ডনের ফ্যাক্টচেকেও উঠে এসেছে সঠিক তথ্য।

ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হিন্দুত্ব নাইটস নামের একটি পেজে মাশরাফীর পুড়ে যাওয়া বাড়ির ছবির পাশে লিটন দাসের একটি ছবি কোলাজ করে পোস্ট করা হয়। আর ক্যাপশনে লেখা হয়, ‘বাংলাদেশি হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।’

সোমবার (৫ আগস্ট) দেওয়া সে পোস্টের ভিউ এখন পর্যন্ত ১৬ লাখেরও বেশি। গত দুদিনে এই পেজে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ বলে অনেক ছবি ও ভিডিও ছড়ানো হয়।

এ ছাড়া এক্সের সুনন্দা রয় আরও একটি পেজে একই ছবি পোস্ট করা হয়। আর ক্যাপশনে লেখা হয়, ‘ইনি লিটন দাস, বাংলাদেশের ক্রিকেটার। বাংলাদেশে তিনি জাতীয় নায়ক, তার বাড়ি ইসলামপন্থিরা পুড়িয়ে দিয়েছে। বাংলাদেশে একজন এলিট শ্রেণির হিন্দুর এই অবস্থা, তাহলে সাধারণ হিন্দুদের কী অবস্থা ভাবুন!’

প্রায় একই সুরে এক্সে পোস্ট করেছে দীপক কুমার, সত্য প্রকাশ, প্রতীকসহ আরও অনেকে।

তবে মঙ্গলবার (৬ জুলাই) ভারতীয় গণমাধ্যম দৈনিক দ্য ইকোনমিক টাইমস এ নিয়ে এক প্রতিবেদন করে। সে প্রতিবেদনের শিরোনাম হচ্ছে, ‘বাংলাদেশি ক্রিকেটার লিটন দাসের বাড়ি আন্দোলনকারীরা পুড়িয়ে দিয়েছে? ভাইরাল ভিডিওর পেছনের সত্যিটা এখানে।’

এই প্রতিবেদনে আসল ঘটনাটি জানায় গণমাধ্যমটি। প্রতিবেদনটির এক জায়গা লিখেছে, ‘লিখেছে, পুড়তে থাকা বাড়ির যে ছবি ছড়িয়ে পড়েছে, সেটি লিটন দাসের নয়, মাশরাফীর বাড়ি।’

দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, ‘‘এ লোকগুলো কারা যারা ‘লিটন দাসের বাড়ি পোড়ানো হচ্ছে’ বলে খবর ছড়াচ্ছে? এমন ভুয়া খবর ছড়ানো বন্ধ হওয়া উচিত! এটা নড়াইল-২ আসনের এমপি মাশরাফীর বাড়ি। তিনিও সাবেক বাংলাদেশের ক্রিকেটার।”

প্রতিবেদনের পরের অংশটিতে লেখা, ‘এই হিন্দু-মুসলিম রাজনীতি বন্ধ হওয়া উচিত! তবে আমরা এটাও অস্বীকার করতে পারি না যে, বাংলাদেশে অনেক প্রাণ ঝরছে, অনেক সম্পদ নষ্ট হচ্ছে। এ সহিংসতাও বন্ধ হওয়া উচিত!’

এ দিকে পাকিস্তানের গণমাধ্যম দ্য ডনও এ নিয়ে ফ্যাক্ট চেক করেছে। এর প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশে সহিংসতায় মাশরাফীর বাড়ি পুড়েছে, লিটন দাসের নয়।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X