স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০৯:৪১ এএম
অনলাইন সংস্করণ

বাজে ব্যাটিংয়ের পরও অস্ট্রেলিয়ার লিড

টড মার্ফির ঝড়ো ইনিংসে ছোট লিড পেয়েছে অজিরা । ছবি : সংগৃহীত
টড মার্ফির ঝড়ো ইনিংসে ছোট লিড পেয়েছে অজিরা । ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের দ্য ওভালে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ১২ রানের লিড পেয়েছে অস্ট্রেলিয়া । ইংল্যান্ডের প্রথম ইনিংস ২৮৩ রানের জবাবে অস্ট্রেলিয়া করতে পারে ২৯৫ রান। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে আজ তৃতীয় দিনে ইংলিশরা দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হবে।

এক উইকেটে ৬১ রানের সম্বল নিয়ে দ্বিতীয় দিনের শুরু থেকেই সফরকারীরা ছিল নিজেদের খোলসে বন্দি। যেখানে ইংলিশরা রান নিয়েছে ওভারপ্রতি পাঁচ করে সেখানে অতিসাবধানী ব্যাটিং করা অজিদের প্রথম সেশনে রান রেট ছিল ১ এর একটু বেশি। সতর্ক ব্যাটিংয়ে প্রথম সেশনে শুধু মার্নাস লাবুশেনকে (৮২ বলে নয়) হারিয়ে দুই উইকেটে ১১৫ রান নিয়ে লাঞ্চে যায় অস্ট্রেলিয়া।

দ্বিতীয় সেশনে খেলার চিত্র পাল্টে যায় । যার শুরু প্রথম ওভারেই খাজার বিদায় দিয়ে। স্টুয়ার্ট ব্রডের বল ভুল লাইনে খেলে এলবিডব্লিউ হন বাঁহাতি ওপেনার। বাঁচতে পারেননি রিভিউ নিয়েও। ট্রাভিস হেডের দ্রুত বিদায়ের পর মিচেল মার্শকে ফিরিয়ে ম্যাচে নিজের প্রথম উইকেট নেন জেমস অ্যান্ডারসন।

পার্টটাইম বোলার জো রুটের কাছে নিজের উইকেট বিলিয়ে আসেন অ্যালেক্স ক্যারি। উডের গতির তোপে মিচেল স্টার্ক আউট হলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে পথ দেখান স্মিথ। সাবেক অধিনায়কের সঙ্গে গড়া জুটি বর্তমান অধিনায়ক কামিন্স সফরকারীদের ম্যাচে ফেরান। সাবলীল ব্যাটিংয়ে এগোতে থাকা স্মিথ হুট করেই বড় শট খেলার মাসুল দেন কট বিহাইন্ড হয়ে।

স্মিথের বিদায়ের পর ক্রিজে গিয়েই ঝড় তোলেন মার্ফি। ধীরে ধীরে কমতে থাকে ব্যবধান। দায়িত্বশীল ব্যাটিংয়ে কামিন্সও সঙ্গ দেন তাকে।। স্টাম্প তাক করে করা ক্রিস ওকসের ডেলিভারি ভুল লাইনে খেলে মার্ফি এলবিডব্লিউ হলে ভাঙে দ্রুত এগোনো জুটি। তিন ছক্কা ও দুই চারে তিনি ৩৯ বলে করেন ৩৪ রান।

সময় কমে আসছে দেখে, শেষ দিকে রুটকে আক্রমণে ফেরান বেন স্টোকস। অনিয়মিত অফ স্পিনারের প্রথম বলেই ছয় মারতে গিয়ে কামিন্স (৮৬ বলে ৩৬) আউট হন। এতেই থামে অস্ট্রেলিয়ার ইনিংস, দিনের খেলার সমাপ্তিও সেখানেই। ৬১ রানে ৩ উইকেট নিয়ে স্বাগতিকদের সফলতম বোলার ওকস। দুটি করে উইকেট নেন রুট, ব্রড ও উড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১০

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১১

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১২

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১৩

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১৪

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৫

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৬

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৭

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৯

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

২০
X