বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৪ এএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারত সিরিজে ধারাভাষ্য কক্ষে থাকছেন তামিম ইকবাল

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল ক্রিকেট থেকে দূরে আছেন অনেক দিন থেকেই। বাংলাদেশ জাতীয় দল ক্রিকেটে ব্যস্ত থাকলেও দলের সঙ্গে নেই এই দেশসেরা ওপেনার। তবে এবার দলের সঙ্গে একই স্টেডিয়ামে দেখা যাবে তামিমকে। তবে সাকিব-মুশফিকরা মাঠে থাকলেও তামিম থাকবেন ধারাভাষ্য কক্ষে।

দেশীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই বাঁহাতি ব্যাটসম্যান ইতোমধ্যে মাঠের বাইরে ধারাভাষ্যকার হিসেবে প্রশংসা কুড়িয়েছেন। এবার তাই আন্তর্জাতিক মঞ্চেও ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হচ্ছে এই ওপেনারের।

নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ককে মাইক্রোফোন হাতে ধারাভাষ্য দিতে দেখা গেছে। এবার ভারতের বিপক্ষে আসন্ন বাংলাদেশ-ভারত সিরিজেও ধারাভাষ্য কক্ষে থাকছেন তিনি। জানা গেছে, দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের ধারাভাষ্য দেবেন তামিম।

তামিমের ধারাভাষ্যে অভিষেক ঘটেছিল ২০২২ সালের বিপিএলে। তবে আন্তর্জাতিক পর্যায়ে প্রথম ধারাভাষ্য দিয়েছিলেন গত বছরের ডিসেম্বর মাসে, বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজে। সে সময় মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে তার বিশ্লেষণ দর্শকদের প্রশংসা কুড়ায়।

এবার, ভারত সিরিজে বাংলাদেশের হয়ে ধারাভাষ্যকার হিসেবে তামিমের সঙ্গে থাকবেন আতহার আলী খান। ভারতের পক্ষে ধারাভাষ্য দেবেন হার্শা ভোগলে, দীপ দাশগুপ্ত এবং মুরালি কার্তিক। ধারাভাষ্যকার হিসেবে তামিমের দক্ষতা ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে এবং ভারত সিরিজে তার উপস্থিতি আরও এক ধাপ এগিয়ে যাবে।

এদিকে তামিম ইকবাল বর্তমানে ফিটনেস ইস্যু এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে কিছু জটিলতার কারণে বাংলাদেশ দলের বাইরে রয়েছেন। তবে তিনি মাঠের বাইরে থেকেও দেশের প্রতিনিধিত্ব করছেন ধারাভাষ্য কক্ষে। ভারতের বিপক্ষে বাংলাদেশের দুটি টেস্ট ম্যাচ ১৯ ও ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ৬, ৯ এবং ১২ অক্টোবর।

তামিমের জাতীয় দলের হয়ে সর্বশেষ ওয়ানডে ম্যাচ ছিল গত বছরের সেপ্টেম্বরে, নিউজিল্যান্ডের বিপক্ষে। সর্বশেষ টেস্ট ম্যাচে তিনি মাঠে নেমেছিলেন এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে, মিরপুরে। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০২০ সালে।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ দল রোববার (১৫ সেপ্টেম্বর) ভারতের উদ্দেশ্যে রওনা দেবে, যেখানে তারা দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X