স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০৩:২৭ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টিতে না থেকেও ‘আছেন’ সাকিব

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

এর আগেও সাকিব আল হাসানকে ছাড়া আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। তবে এবার একটু ভিন্ন পরিস্থিতি। আগে তার ফেরার সম্ভাবনা থাকলেও, টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় সেই সুযোগ আর নেই।

ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে জানান এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। আর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন সাকিব। তার ইচ্ছেপূরণ হবে কি না সেটা সময় বলে দিবে।

সাকিবকে ছাড়াই এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ বাংলাদেশের। তবে ভারতের টি-টোয়েন্টি তিনি না থেকেও আছেন। কারণ সংবাদ সম্মেলনে যে আসেন, তাকেই কথা বলতে হয় সাকিব ইস্যুতে।

গোয়ালিয়রে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। রোববার (৬ অক্টোবর) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এ জন্য শুক্রবার (৪ অক্টোবর) সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

অভিজ্ঞ সাকিবের বিকল্প হিসেবে প্রায় ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন আরেক স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেছিলেন, ‘সাকিব ভাইয়ের ব্যাপারটা হলো... অবশ্যই উনি যেহেতু এত দিন ছিলেন, এখন একটু মানিয়ে নিতে সমস্যা হবে, একাদশ সাজাতে একটু সমস্যা হবে। কারণ, সাকিব ভাই দুই দিক থেকে (ব্যাটিং-বোলিং) ভালো সমন্বয় এনে দিতেন। আমরা মিরাজকে দলে নিয়ে এসেছি। আশা করব, মিরাজ যেন ওই জায়গাটায় দ্রুত মানিয়ে নেয়।’

শনিবার (৫ অক্টোবর) প্রথম টি-টোয়েন্টিকে সামনে রেখে গোয়ালিয়রে সংবাদ সম্মেলনে যোগ দেন বাংলাদেশ দলের তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়। সাকিবকে ছাড়া খেলার চাপটা কেমন হবে, এ প্রশ্বের জবাবে হৃদয় বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সব সময়ই থাকে। যদি সেটা মাথায় থাকে তাহলে তো পারফর্ম করা যাবে না। আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। আর সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। কিন্তু এখান থেকে (জাতীয় দল) একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি, আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব।’

নিঃসন্দহে বাংলাদেশের সেরা সুপারস্টার সাকিব। পরে বাংলাদেশ দল থেকে সুপারস্টারের তকমা কে পেতে পারে, এমন প্রশ্নের জবাবে হৃদয় বলেন, ‘সুপারস্টার তৈরি হওয়ার বিষয়টা আমি বলতে পারব না। এটা সময়ই বলে দেবে। দিন শেষে আগে পারফর্ম করাটা ম্যাটার করে। পারফর্ম যদি করি, দলের রেজাল্ট যদি ভালো হয় দেখা যাবে এখান থেকেই ইনশাআল্লাহ ভবিষ্যতে আসবে অনেকেই; আসার সম্ভাবনা আছে। আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম ছাড়া আসলে আলটিমেটলি কোনো কিছু চিন্তা করা যায় না। সবাই পারফর্ম করতে চায় এবং চেষ্টা করব ভালো কিছু করতে।’

তবে ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলীয় পারফর্মকে এগিয়ে রাখছেন হৃদয়, ‘অবশ্যই দল অনেক ভালো আছে। একটু আমার কাছে যেটা মনে হয়েছে আমরা যদি আমাদের যে পটেনশিয়াল আছে ওই অনুযায়ী খেলতে পারি, তাহলে যে কোনো জায়গায় আমাদের অর্জন কঠিন কিছু হবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিরার সঙ্গে ছবি তুলতে লাইভ ছেড়ে ছুটলেন সাংবাদিক

সরকারকে সময় দিন: গয়েশ্বর রায়

মারা গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ব্রিতো

ইরানের বিশ্বকাপ দলের অনুশীলন ভেন্যুর কাছে মরদেহ উদ্ধার

বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে শঙ্কা!

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ইঙ্গিত, যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তি ‘খুব কাছাকাছি’

আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যখাতে জিয়াউর রহমানের পদক্ষেপের সুফল পাচ্ছে জনগণ: ডা. রফিকুল 

কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূঁইয়ার

ভিসা নাকচ, তাই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারছেন না এই তারকা

১০

ঐতিহাসিক ড্রয়ে কানাডার বিশ্বকাপ মিশন শুরু

১১

বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

ইনজুরিতে আলজেরিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তাগলিয়াফিকো

১৩

যুক্তরাজ্যে বর্ণাঢ্য সংবর্ধনা পেল বাংলাদেশ নারী দল

১৪

লুকিচের গোলে নিজেদের মাঠে পিছিয়ে কানাডা

১৫

শূন্যরেখায় রাত কাটছে আড়াই বছরের শিশুসহ ১২ জনের

১৬

ব্রাজিলিয়ান কিংবদন্তি বললেন, মেসির খেলা দেখলে চোখ জুড়িয়ে যায়

১৭

সকালের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা

১৮

কানাডার উদ্বোধনীতে বাংলাদেশি সুর, সঞ্জয় মাত‍ালেন গোটা দুনিয়া

১৯

যখন চাপ বাড়বে, তখন আসল চ্যাম্পিয়নদের দেখা যাবে: রোনালদো

২০
X