স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ওয়েস্ট ইন্ডিজের বড় জয়, বিপাকে বাংলাদেশ

শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে জয় দ্রুত তুলে নেন ডটিন। ছবি : সংগৃহীত
শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে জয় দ্রুত তুলে নেন ডটিন। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নারীরা আরেকটি বড় ধাক্কা খেল। গ্রুপ বি-এর শীর্ষে থাকা ওয়েস্ট ইন্ডিজের কাছে সহজেই পরাজিত হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। বলের হিসেবে ৪৩ আর উইকেটের হিসেবে ৮ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে ক্যারিবীয়রা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) শারজায় দু’দলের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিক্ষেত্রেই দ্বিতীয় সেরা ছিল টাইগ্রেসরা। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৮ রান করতে পারে নিগার-মোস্তারিরা। ক্যারিবীয়দের জন্য যেটি ছিল অত্যন্ত সহজ লক্ষ্য। তাদের অধিনায়কের ৩৪ ও বাকি ব্যাটারদের কল্যানে সহজেই লক্ষ্যে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারিবীয়দের হয়ে বল হাতে দারুণ পারফর্ম করেন করিশমা রামহারাক, যিনি ১৭ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচের সেরা খেলোয়াড় হন। পরে ব্যাটিংয়ে ডিয়ান্দ্রা ডটিনের জোড়া ছক্কায় জয় নিশ্চিত করে ফেলে তারা।

ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথিউস বলেন, ‘আমরা বল হাতে শৃঙ্খলা দেখিয়েছি এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী বল করতে পেরেছি। ব্যাটিংয়েও মেয়েদের ইচ্ছাশক্তি ছিল দারুণ। তবে স্টেফানি টেইলরের হাঁটুর সমস্যার কারণে তাকে বিশ্রামে রাখা হয়। আমাদের দল হিসেবে প্রতিটি ম্যাচ জিততে হবে, তাই তাকে মাঠে রাখার প্রয়োজন ছিল।’

বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দলের ব্যাটিং পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে বলেন, ‘আমরা ভালো শুরু করলেও মাঝের ওভারে অনেক ডট বল খেলেছি এবং উইকেটও হারিয়েছি। তাদের বোলাররা দারুণ বল করেছে এবং আমরা সিঙ্গেল নেওয়ার সুযোগগুলো হারিয়েছি, যা চাপ তৈরি করেছে। তবে টুর্নামেন্ট থেকে অনেক কিছু শিখেছি এবং ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের ইতিবাচক থাকা উচিত।’

এদিকে, বাংলাদেশের টুর্নামেন্টে টিকে থাকার সম্ভাবনা এখন কেবল গণিতের উপর নির্ভর করছে। তাদের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের ম্যাচে বড় জয় প্রয়োজন, সেই সঙ্গে ইংল্যান্ডের কাছে ওয়েস্ট ইন্ডিজের বড় জয় আশা করতে হবে।

ম্যাচ শেষে করিশমা রামহারাক বলেন, ‘দলের জন্য অবদান রাখতে পেরে আমি খুশি। উইকেট কিছুটা ধীর ছিল, তাই যতটা সম্ভব গতি পরিবর্তন করে বল করতে হয়েছে। ধৈর্য ধরে খেললে উইকেট আসবেই।’

বাংলাদেশের জন্য টুর্নামেন্টে টিকে থাকা কঠিন হয়ে পড়লেও তারা এখনও টিকে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেড়িয়ে এলো নতুন তথ্য

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

১০

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

১১

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

১২

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

১৩

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

১৪

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১৬

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১৭

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৮

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৯

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

২০
X