স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি লিগ সেরার পুরস্কার যুক্তরাষ্ট্রে জমি 

টুর্নামেন্ট সেরার জমি পুরস্কার বুঝে নিচ্ছেন রাদারফোর্ড। ছবি : সংগৃহীত
টুর্নামেন্ট সেরার জমি পুরস্কার বুঝে নিচ্ছেন রাদারফোর্ড। ছবি : সংগৃহীত

ক্রিকেটে সাধারণত সেরা খেলোয়াড়দের অর্থ বা বড় কোনো টুর্নামেন্ট হলে গাড়ি পুরস্কার হিসেবে দেওয়া হয়। এ ছাড়া স্থানীয় লিগগুলোতে বিভিন্ন পণ্যসামগ্রী দেওয়ারও চল রয়েছে। তবে পুরস্কার হিসেবে জমি দেয়ার রীতি নতুন বটে। এমন অদ্ভুত ঘটনা ঘটেছে কানাডাতে।

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে টুর্নামেন্ট সেরার পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে আধা একর জমি।

রোববার (৬ আগস্ট) কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির তৃতীয় আসরের ফাইনালে সারে জাগুয়ার্সকে হারিয়ে শিরোপা জিতেছে মন্ট্রিয়েল টাইগার্স। শ্বাসরুদ্ধকর ফাইনালে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে মন্ট্রিয়েল। ফ্র্যাঞ্চাইজিটির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দলের ক্যারিবীয় খেলোয়াড় রাদারফোর্ড।

আর এই ভূমিকা রাখার পুরস্কার হিসেবে সদ্য সমাপ্ত টুর্নামেন্টে ম্যান অব দ্য ফাইনাল, ম্যান অব দ্য টুর্নামেন্টসহ অনেক অ্যাওয়ার্ড জিতেছেন মন্ট্রিয়েলের ক্যারিবিয়ান এই ক্রিকেটার। টুর্নামেন্ট সেরার পুরস্কার হিসেবে তাকে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে আধা একর জমি।

ফাইনালের লড়াইয়ে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে সারের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৩০। রানতাড়ায় নেমে খুব একটা সুবিধা করতে পারেনি মন্ট্রিয়েল। ওই টালমাটাল অবস্থায় দলের হাল ধরেন শেরফেইন রাদারফোর্ড। তার দায়িত্বশীল ৩৮ রান মন্ট্রিয়েলের জয়ের ভিত গড়ে দেয়।

যদিও ম্যাচের শেষটা করেছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। ৬ বলে ২০ রানের ঝোড়ো ইনিংসের সুবাদেই জয় পায় মন্ট্রিয়েল। শেষ বলে দরকার ছিল ১ রান। তবে রাসেল শেষ করেছেন নিজের মতো করেই। ছয় মেরেই নিশ্চিত করলেন মন্ট্রিয়েল টাইগার্সের শিরোপা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১০

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১১

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১২

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৩

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৪

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৫

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৬

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৭

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৮

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৯

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

২০
X