স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বাবরের দুর্দান্ত শতকে সাকিবদের হার

৫৯ বলে ১০৪ রানের ক্যামিও খেলার পথে বাবর আজমের শট। ছবি : সংগৃহীত
৫৯ বলে ১০৪ রানের ক্যামিও খেলার পথে বাবর আজমের শট। ছবি : সংগৃহীত

লঙ্কা প্রিমিয়ার লিগেও ব্যাট হাতে রানের ফুলঝুড়ি ছুটাচ্ছেন বাবর আজম। পাকিস্তান অধিনায়কের ঝোড়ো শতকে সাকিব আল হাসানের গল টাইটান্সকে ৭ উইকেটে হারিয়েছে কলম্বো স্ট্রাইকার্স।

সোমবার (৭ আগস্ট) শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে সাকিবের গল টাইটান্স ৩ উইকেটে ১৮৮ রান সংগ্রহ করে। জবাবে বাবর আজমের ৫৯ বলে ১০৩ রানের দুর্দান্ত শতকে ১ বল বাকি থাকতেই জয় তুলে নেয় কলম্বো স্ট্রাইকার্স।

১৮৯ রানের জবাবে ব্যাট করতে ১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় কলম্বো। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার বাবর আজম ও পাথুম নিশাঙ্কা ১১১ রানের জুটি গড়েন মাত্র ১২ দশমিক ৩ ওভারে। ৪০ বলে ৫৪ রান করে দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসির শিকার হন নিশাঙ্কা। আরেক ওপেনার বাবর আজম ৫৯ বলে ১০৪ রানের ক্যামিও ইনিংস খেলেন। ৮টি চার ও ৫টি ছক্কা হাঁকান পাক দলপতি। এ ছাড়া পাকিস্তান অলরাউন্ডার মোহাম্মাদ নওয়াজ ১৪ রানে অপরাজিত থাকেন।

টাইটান্সের হয়ে তাবরিজ শামসি সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন। বাকি উইকেটটি নিয়েছেন লঙ্কান পেসার কাসুন রাজিথা। ব্যাট হাতে না নামা সাকিব বল হাতে ৪ ওভারে ৩০ রান দিয়ে উইকেট শূন্য থাকেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে গল টাইটান্স। উদ্বোধনী জুটিতে ৭ দশমিক ৫ ওভারে ৮৭ রানের ঝড় শুরু করে দেন দুই ওপেনার লাসিথ ক্রুসপুল্লে ও শেভন ডেনিয়েল। শেভন ডেনিয়েল ৩১ বলে ৫ চার ও ২ ছয়ে ৪৯ রানে আউট হন। ক্রুসপুলে ১৯ বলে ৩৬ রান করে সান্দাকানের বলে বোল্ড হয়ে ফেরেন। দলের পক্ষে ৪টি চার ও ৩টি ছক্কা সর্বোচ্চ ৫৪ রান করেন টিম সেইফার্ট। এ ছাড়া অন্যান্য দিন চারে নামা সাকিব আজ ব্যাট করতে নামেননি।

কলম্বোর হয়ে নাসিম শাহ, রমেশ মেন্ডিস ও লক্ষণ সান্দাকান একটি করে উইকেট শিকার করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১০

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১১

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১২

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১৩

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৪

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৫

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৬

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৭

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৮

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৯

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

২০
X