স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০২:০৮ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন লিটন

লিটন দাস । ছবি : সংগৃহীত
লিটন দাস । ছবি : সংগৃহীত

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলার পর এবার লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে যাচ্ছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস। শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগের শেষভাগে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসানের দল গল টাইটান্সে ডাক পেয়েছেন তিনি।

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে লিটন দাসকে ব্যর্থই বলা যায়। তবে এর মধ্যেই লঙ্কা প্রিমিয়ার লিগে নিজের ব্যর্থতা ঢাকার সুযোগ পাবেন তিনি। টুর্নামেন্টের শেষ ভাগের জন্য তাকে দলে নিয়েছে গল টাইটান্স।

শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি লিগের শুরু থেকেই গলের হয়ে খেলছেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক এবার সতীর্থ হিসেবে পাচ্ছেন সহ-অধিনায়ককে। এরই মধ্যে বিসিবির অনাপত্তিপত্রও পেয়েছেন স্টাইলিশ কিপার-ব্যাটসম্যান। এ বিষয়ে নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস। তিনি বলেন, ‘এলপিএল খেলার জন্য লিটনকে অনাপত্তিপত্র দিয়েছি আমরা। টুর্নামেন্টের বেশি সময় আর বাকি নেই। নিজের দলের বাকি ম্যাচগুলো খেলে আসবে লিটন। আজকে দুপুরেই শ্রীলঙ্কায় যাওয়ার কথা তার।’

আজ দুপুর ১২টায় শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হওয়ার কথা লিটনের। দুই ম্যাচ বাকি থাকলেও গল টাইটান্সের প্লে অফে যাওয়ার পথটা কঠিন। ৫ দলের মাঝে শেষ দল তারা। লিটন শুধু এই দুই ম্যাচ খেলতে পারবেন। আগামীকাল ও মঙ্গলবার হবে ম্যাচ দুটি। দুই ম্যাচ জিতলে পয়েন্ট তালিকার চতুর্থ দল হয়ে প্লে অফে যাওয়ার সুযোগ আছে গলের। সে কারণেই ইনফর্ম একজন ব্যাটারকে খুঁজে নিয়েছে গল।

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব ছাড়াও শরিফুল ও মোহাম্মদ মিঠুন রয়েছেন। যদিও তাদের কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি। তাওহিদ হৃদয় কয়েক দিন আগেই জাফনা কিংসের হয়ে ৬টি ম্যাচ খেলে ফিরেছেন। জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। সাকিব, শরিফুল, লিটনরা টুর্নামেন্ট শেষ করে ক্যাম্পে যোগ দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

উদ্ভাবনী বিমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেলো দুই প্রতিষ্ঠান

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১০

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১১

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১২

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৩

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৪

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৫

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

১৬

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

১৭

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

১৮

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

১৯

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

২০
X