বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০২:২০ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়াকে ২৯ রানে গুটিয়ে বাংলাদেশের বিশাল জয়

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের মেয়েরা তুলে নিয়েছে ১২০ রানের বিশাল জয়। মালয়েশিয়ার পুরো দল মাত্র ২৯ রানে গুটিয়ে যায়। বোলিংয়ে নেতৃত্ব দেন নিশিতা আক্তার নিশি, যিনি মাত্র ৩ রান খরচায় ৫টি উইকেট তুলে নেন।

মালয়েশিয়ার ব্যাটিং বিপর্যয় ছিল নজিরবিহীন। দলের সর্বোচ্চ ৫ রান আসে নুর আলিয়া বিন্তির ব্যাট থেকে। তিন ব্যাটার আউট হন শূন্য রানে, চারজন করেন ১ রান করে। অতিরিক্ত থেকে আসে ১২ রান, যা তাদের ইনিংসে সর্বোচ্চ অবদান রাখে।

বাংলাদেশের বোলিং আক্রমণ ছিল অবিশ্বাস্য। নিশিতার ৫ উইকেটের পাশাপাশি আনিসা সোবা নেন ২ উইকেট এবং হাবিবা ইসলাম শিকার করেন ৩টি উইকেট। কেবল ফারজানা ইয়াসমিন উইকেটশূন্য থাকলেও তার ৩ ওভারে খরচ হয় মাত্র ৮ রান।

ব্যাটিংয়েও ছিল বাংলাদেশের দাপট। ওপেনার ফাহমিদা ছোঁয়া ২১ বলে ২৬ রান করেন। ইভা করেন ১৬ বলে ১৯ রান। অধিনায়ক সুমাইয়া আক্তার করেন ১১ বলে ১২। জান্নাতুল মাওয়া ৪৫ বলে ৪৫ রানের ইনিংস খেলেন এবং সাদিয়া আক্তার ১৯ বলে ঝড়ো ৩১ রান করেন। এতে বাংলাদেশ ২০ ওভারে ১৪৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে।

জয়ের জন্য ১৫০ রানের লক্ষ্যে নেমে মালয়েশিয়া কোনো প্রতিরোধই গড়তে পারেনি। মাত্র ২৯ রানেই গুটিয়ে যায় তারা। টানা দুই জয়ে বাংলাদেশ সুপার ফোর নিশ্চিত করেছে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচেও নিজেদের দাপট ধরে রাখল সুমাইয়া আক্তারের দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনাগাজী পৌরশহরের প্রধান সড়ক খানাখন্দে ভরা, দুর্ভোগে মানুষ

কিশোরগঞ্জের হাওরে ১০ দিনের শিশুর মরদেহবাহী নৌকায় ডাকাতি

বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনে চার বিশ্ববিদ্যালয়ে জাবির উপ-কমিটি গঠন

যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক

২০ বছর পর ফের মিশরের মঞ্চ মাতাবেন শাকিরা

৫ দিন ভারী বর্ষণের আভাস, ১৮ জেলায় বন্যার শঙ্কা

আর্জেন্টিনা-মিশরের খেলা নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ

বড় পর্দায় ‘দাদাগিরি’ দেখাতে প্রস্তুত রাজকুমার রাও

‘দিনের আলোতে ডাকাতি’- আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে মরিনহো

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক

১০

ভারতে ধর্ষণে অভিযুক্ত যুবক পুলিশের গুলিতে নিহত

১১

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

১২

বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের

১৩

৮ জেলায় চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ, পাবেন বিভিন্ন সুবিধা

১৪

ঢাকা মেডিকেল পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫

টি-টোয়েন্টি ইতিহাসে ভারতের সবচেয়ে বড় হার

১৬

ফ্রান্স-মরক্কো ম্যাচে বিতর্কিত সেই আর্জেন্টাইন রেফারি

১৭

বরিশাল মেট্রোপলিটনের ৩ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

১৮

এসএসসি পাসেই ১৪৬০ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আবেদন যেভাবে

১৯

৮ জেলায় চাকরি দিচ্ছে ব্র্যাক, দ্রুত আবেদন করুন

২০
X