স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল সাকিবের টাইটান্স

গল টাইটান্সের উল্লাস । ছবি : সংগৃহীত
গল টাইটান্সের উল্লাস । ছবি : সংগৃহীত

লঙ্কা প্রিমিয়ার লিগে অবশেষে জয়ের দেখা পেয়েছে সাকিব আল হাসানের গল টাইটান্স। টানা চার হারে প্লে-অফের আশা ক্ষীণ হয়ে যায় লিটন-সাকিবদের দলের। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাফনা কিংসকে ৭ উইকেটে হারিয়ে প্লে-অফের আশা টিকে রইল টাইটান্সের।

রোববার (১৩ আগস্ট) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে জাফনা কিংসকে মাত্র ৮৯ রানে অলআউট করে গল টাইটান্স। জবাবে টিম সেইফার্টের ৫৫ রানের ইনিংসে ৩ উইকেটে ৯০ রান তুলে জয়ের বন্দবে পোঁছে যায় সাকিবরা। এই জয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল টাইটান্স বাহিনী।

লঙ্কা প্রিমিয়ার লিগে প্রথম দুই ম্যাচ জয় তুলে নেয় গল। তৃতীয় ম্যাচে এই জাফনার বিপক্ষে হার দিয়ে টানা চার পরাজয় দেখে টাইটান্স। বাংলাদেশের তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়ের ৪৪ রানের অপরাজিত ক্যামিওর দিনে ব্যাট হাতে ব্যর্থ সাকিব ৬ রানের পাশাপাশি দুটি উইকেট শিকার করেন।

মাত্র ৯০ রানের লক্ষ্যে খেলতে নামা কিউই ওপেনার টিম সেইফোর্ট ৪২ বলে ৫৫ রানের ইনিংস উপহার দেন। আরেক ওপেনার ভানুকা রাজাপাকসে ১৫ রান করে সাজঘরে ফিরে যান। জয় থেকে পাঁচ রান দূরে থাকা অবস্থায় ব্যাটিং করতে নামা সাকিব ২ রানে আউট হন। জাফনার মাদুশঙ্কা ও থিকসেনা একটি করে উইকেট শিকার করেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে গলের পেসার কাসুন রাজিথা ও লাহিরু কুমারার বোলিং তোপে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় জাফনা কিংস। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন দুনিথ ওয়াল্লাগে। এ ছাড়া থিসারা পেরেরা এবং আসেলা গুনারত্নে ১৩ রান সংগ্রহ করেন।

সাকিব বল হাতে ৪ ওভারে ১৩ রান দিয়ে আসেলা গুনারত্নের উইকেট তুলে নেন। তাছাড়া পেসার রাজিথা ২০ রানে ৪টি উইকেট শিকার করেন।

গতকাল বাংলাদেশের ওপেনার লিটন দাসকে উড়িয়ে নিয়ে গেলেও ম্যাচে নামানো হয়নি। আগামীকাল কলম্বো স্ট্রাইকার্সের সঙ্গে শেষ ম্যাচ জিতলে প্লে-অফের টিকিট কাটবে সাকিবের গল টাইটান্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

১০

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

১১

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

১২

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

১৩

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

১৪

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

১৫

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

১৬

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

১৭

‘যদি কোনো চালাকি করস তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না’

১৮

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

২০
X