স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

তামিমেরর সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো অপেক্ষায় তামিম ইকবালের সিদ্ধান্তের জন্য। সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে জাতীয় নির্বাচক কমিটির সঙ্গে দুই দফা বৈঠকের পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে তামিম দুই-তিন দিন সময় চেয়েছেন।

আগামী ১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের দল চূড়ান্ত করে আইসিসিতে জমা দিতে হবে। যদিও বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছিল, তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের দিকে ঝুঁকছেন। এমনকি সম্প্রতি চিটাগং কিংসের শুভেচ্ছাদূত শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তামিমের এমন মন্তব্য পাওয়া গেছে।

আজকের প্রথম বৈঠকে তামিম তার অবসরের মনোভাব ব্যক্ত করলেও, দ্বিতীয় দফা আলোচনায় কিছুটা ইতিবাচক মনোভাব দেখান। তিনি পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন।

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন সাংবাদিকদের বলেন, খেলোয়াড়দের সিদ্ধান্তে বন্ধু, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের ভূমিকা থাকে। আমরা তামিমের সঙ্গে কথা বলেছি এবং তাকে সময় দিয়েছি। তার উত্তর পাওয়ার জন্য আর কিছুদিন অপেক্ষা করতে হবে।

সূত্র জানিয়েছে, অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ দলের কয়েকজন ক্রিকেটারও তামিমকে দলে ফেরার জন্য অনুরোধ করেছেন।

এদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি নিয়ে কোনো নির্দেশনা এসেছে কি না জানতে চাইলে প্রধান নির্বাচক জানান, সাকিবের বোলিং অ্যাকশন এখনো বৈধতার ছাড়পত্র পায়নি। বার্মিংহামের পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর চেন্নাইয়ে নতুন পরীক্ষা দেওয়া হয়েছে, যার ফলাফল এখনো আসেনি।

বিসিবি তামিম ইকবালের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে তার দলে থাকা বা না থাকা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার ঢাকায় ‘শানে সাহাবা কনফারেন্স’

কেইনকে ‘কালো জাদু’ থেকে মুক্ত করলেন সেই তান্ত্রিক

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

উত্তরায় ব্যবসায়ীদের নিয়ে ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাবের ‘ফাউন্ডারস কানেক্ট’

গবেষণা দক্ষতা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ’

চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের যুগপূর্তি : জন্মগত শিশু হৃদরোগী চিকিৎসায় হাসপাতাল গড়ার উদ্যোগ

ঢাকার মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

প্রধানমন্ত্রীর বার্ষিক প্রতিবেদন ঘিরে জর্জিয়ার পার্লামেন্টে হাতাহাতি

চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭

১০

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১১

লক্ষ্মীপুরে ৪ খুন: অভিযুক্ত অন্তরের লাশ নিতে চায়নি স্বজনরা

১২

কিছু সমীকরণ মিললেই শেষ ৩২-এ খেলতে পারে ইরান

১৩

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অনুষ্ঠানে সেতুমন্ত্রী / ডিজিটাল প্ল্যাটফর্মই এখন তথ্য গ্রহণের প্রধান মাধ্যম

১৪

পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া

১৫

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

১৬

বাবা-ছেলের একসঙ্গে জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্বর পরিবার

১৭

পাগলা মসজিদে চিঠি: বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশকে দেখতে চান ভক্ত

১৮

মেট্রোরেলে অর্ধেক ভাড়া দিতে পারবেন কারা, জানালেন প্রতিমন্ত্রী

১৯

তেলিয়াপাড়ায় বিএসএফের পুশ-ইন প্রতিহত, বিজিবির পাশে সীমান্তবাসী

২০
X