স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০৮:৪৩ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

দর্শকদের দুয়ো নিয়ে মুখ খুললেন লিটন দাস

লিটন দাস। ছবি : সংগৃহীত
লিটন দাস। ছবি : সংগৃহীত

বিপিএলে মাঠে দর্শকদের দুয়ো নিয়ে অবশেষে প্রতিক্রিয়া জানালেন লিটন দাস। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ফরচুন বরিশালের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের ম্যাচে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় দর্শকদের একাংশ তাকে উদ্দেশ্য করে সমস্বরে ‘ভুয়া-ভুয়া’ বলে দুয়োধ্বনি দেয়। লিটন সেই সময় পেছনে ফিরে নির্বাকভাবে তাকিয়ে থাকেন। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।

ঘটনার পর নেটিজেনদের একটি বড় অংশ লিটনের পাশে দাঁড়িয়ে সমালোচনা করেছেন ওই দর্শকদের। ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিও এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে একটি ফেসবুক পোস্টে লিটনকে সমর্থন জানায়।

লিটন দাস নিজেও সেই পোস্ট শেয়ার করে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘আমার দল ঢাকা ক্যাপিটালসের এমন অসাধারণ আচরণ সত্যিই আমার মন ছুঁয়ে গেছে। যারা সবসময় আমাদের পাশে থেকেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের এই বিশ্বাস আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি।’

ঢাকা ক্যাপিটালস তাদের পোস্টে লিটনকে প্রশংসায় ভাসিয়ে লিখেছে, ‘আপনি সমালোচনা দেখেন, আমরা দেখি দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা একজন তারকা ব্যাটার। আপনি বাধা দেখেন, আমরা দেখি ঐতিহাসিক মুহূর্তের সৃষ্টি। লিটন, আপনি আমাদের গৌরব।’

চলতি বিপিএলে লিটন শুরুর দিকে রান না পেলেও সম্প্রতি ৭৩ এবং অপরাজিত ১২৫ রানের দুটি দারুণ ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৭ ম্যাচে তিনি ৪২.১৬ গড়ে এবং ১৫৫.২১ স্ট্রাইকরেটে ২৫৩ রান করেছেন। তবে তার দল ঢাকা ক্যাপিটালস ৮ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জিতেছে এবং পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে।

লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স এবং মাঠে তার প্রতি দর্শকদের আচরণ নিয়ে আলোচনা চলছেই। তবে নিজের শৈল্পিক ব্যাটিং দিয়ে লিটন এই সমালোচনার জবাব দিতে বদ্ধপরিকর বলে মনে হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১১

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১২

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৩

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৫

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৬

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৭

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৮

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৯

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

২০
X