শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টি হলে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা কার হাতে উঠবে?

ভারত নিউজিল্যান্ড ফাইনালে কি বাঁধা হয়ে দাড়াবে বৃষ্টি? ছবি : সংগৃহীত
ভারত নিউজিল্যান্ড ফাইনালে কি বাঁধা হয়ে দাড়াবে বৃষ্টি? ছবি : সংগৃহীত

প্রায় এক মাসের উত্তেজনার পর আজ পর্দা নামতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জমজমাট ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। কিন্তু গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে একটাই শঙ্কা—বৃষ্টি কি কোনো বাধা হয়ে দাঁড়াবে?

যদিও আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, দুবাইয়ে বৃষ্টির সম্ভাবনা কম, তবে খেলার স্বাভাবিক গতিপ্রবাহ ব্যাহত হলে আইসিসির পরিকল্পনাই বা কী? ফাইনাল ম্যাচ যদি কোনোভাবেই সম্পন্ন না হয়, তাহলে কার হাতে উঠবে শিরোপা?

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার লড়াইয়ে ফের ফাইনালে ভারত। টানা তৃতীয়বার শিরোপার জন্য লড়তে নামছে রোহিত শর্মার দল, লক্ষ্য ট্রফি পুনরুদ্ধার। অন্যদিকে, ২০০০ সালের পর থেকে ট্রফির স্বাদ না পাওয়া নিউজিল্যান্ডের সামনে সুবর্ণ সুযোগ। গ্রুপ পর্বে ভারতের কাছে হেরে গেলেও ফাইনালে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।

বৃষ্টি বাধা হলে কী হবে?

চলতি আসরে বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছে। যদিও দুবাইয়ের কন্ডিশনে বৃষ্টি তেমন প্রভাব ফেলেনি, তবে ফাইনাল বলে কথা! আইসিসি এ নিয়ে বিকল্প পরিকল্পনা আগেই সাজিয়ে রেখেছে।

  • বৃষ্টি বা অন্য কারণে ম্যাচে বিলম্ব হলে অতিরিক্ত দুই ঘণ্টা সংযোজন করা হবে।
  • যদি ম্যাচের এক ইনিংসও শেষ না হয়, তবে ১০ মার্চ রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে, সেদিন যেখানে খেলা শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে।
  • কিন্তু যদি দুই দিনেও ম্যাচ শেষ করা সম্ভব না হয়, তাহলে ভারত ও নিউজিল্যান্ডকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

২০০২ সালে ভারত ও শ্রীলঙ্কার ফাইনালেও একই ঘটনা ঘটেছিল, যেখানে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। তবে ভক্তদের জন্য সুখবর, এমন কোনো বাধা ছাড়াই নির্ধারিত সময়েই মাঠে গড়াবে শিরোপার লড়াই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১০

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

১১

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

১২

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

১৩

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

১৪

আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৫

বেঁচে থেকেও ‘মৃত’, নিজেকে জীবিত প্রমাণে দপ্তরে দপ্তরে ঘুরছেন রিকশাচালক

১৬

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

১৭

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

১৮

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

১৯

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

২০
X