স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১০:১৮ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

‘পাকিস্তানের বিপক্ষে খেলতে চেয়েছিলেন কিছু ভারতীয় ক্রিকেটার’

গত আসরের ম্যাচের আগে দুই দল। ছবি : সংগৃহীত
গত আসরের ম্যাচের আগে দুই দল। ছবি : সংগৃহীত

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস এর চলতি আসরে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে তৈরি হওয়া বিতর্ক যেন থামছেই না। ভারত লিজেন্ডস দল পাকিস্তানের বিপক্ষে খেলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর পর এবার মুখ খুলেছেন টুর্নামেন্টের মালিক হর্ষিত তোমার। তিনি দাবি করেছেন, ভারত লিজেন্ডস দলে থাকা কিছু ক্রিকেটার চেয়েছিলেন মাঠে নেমে পাকিস্তানকে হারাতে, এমনকি জয়টি দেশের জন্য উৎসর্গ করতেও প্রস্তুত ছিলেন।

এক সাক্ষাৎকারে হর্ষিত তোমার বলেন,“আমি কারও নাম বলব না, তবে কয়েকজন ক্রিকেটার বলেছিলেন—‘আমরা খেলতে চাই। আমরা ওদের হারাতে চাই। দেশের জন্য জয় উৎসর্গ করতে চাই।’

তিনি আরও বলেন,“একজন খেলোয়াড়ের দেশপ্রেম প্রকাশের সবচেয়ে শক্তিশালী উপায় হলো মাঠে পারফর্ম করা। তবুও অনেকে খেলতে রাজি হননি, কারণ তারা সাধারণ মানুষের আবেগকে সম্মান করেছেন। এবং আমরা জানি, মানুষের আবেগ সবসময় সঠিক—তাদের অনুভূতির কদর করতে হবে।”

গত ২০ জুলাই পাকিস্তানের বিপক্ষে লিগ পর্বের ম্যাচে মাঠে নামেনি ভারত লিজেন্ডস। বিশেষ করে শিখর ধাওয়ান, ইউসুফ পাঠান, ইরফান পাঠান ও যুবরাজ সিংয়ের মতো তারকা খেলোয়াড়রা স্পষ্টভাবে অংশ নিতে অস্বীকৃতি জানান। ফলে ম্যাচটি বাতিল হয় এবং উভয় দল এক পয়েন্ট করে ভাগ করে নেয়।

পরে গ্রুপ পর্বের শেষে পাকিস্তান শীর্ষে থাকলেও ভারত চতুর্থ স্থান দখল করে সেমিফাইনালে ওঠে, যার ফলে দুই দলের ফের দেখা হওয়ার কথা ছিল প্রথম সেমিফাইনালে। কিন্তু আবারও ভারত লিজেন্ডস পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানালে ম্যাচটি বাতিল হয়ে যায় এবং পাকিস্তান সরাসরি ফাইনালে চলে যায়।

হর্ষিত তোমার এই বিষয়ে আরও বলেন,“সিদ্ধান্তটি কোনও একজনের নয়, এটি ছিল পুরো দলের সম্মিলিত সিদ্ধান্ত। তবে, এটা দলগতভাবে আরও ভালোভাবে ও পরিষ্কারভাবে জানানো উচিত ছিল। একজন খেলোয়াড়ের বক্তব্য দিয়ে পুরো দলের অবস্থান বোঝানো ঠিক হয়নি।”

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই কোটি ভক্তের অপেক্ষা। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে এই উত্তাপ এখন মাঠ থেকে সরে গেছে বাইরে। WCL মালিকের বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, দলের অভ্যন্তরেও মতবিরোধ ছিল।

এখন দেখার বিষয়, ভবিষ্যতে এই দুই দলের মধ্যে আবারও কোনও মঞ্চে দেখা হবে কি না, আর সেই লড়াই হবে মাঠে, না কি মাঠের বাইরেই থেকে যাবে তিক্ততায় মোড়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১০

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১১

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১২

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৩

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৫

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৬

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৭

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৮

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১৯

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

২০
X