স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

তিন অভিযোগে ফের বিসিবিতে দুদক অভিযান

বিসিবি লোগো। ছবি : সংগৃহীত
বিসিবি লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ঘুরেফিরে আবারও অনিয়মের অভিযোগ। আর তাই ফের মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অভিযান চালাল দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার দুপুরে দুদকের চার সদস্যের একটি দল বিসিবি কার্যালয়ে উপস্থিত হয়ে বিভিন্ন অভিযোগের অনুসন্ধান শুরু করে।

মূলত তিনটি বিষয়ের ভিত্তিতে এদিনের অভিযান পরিচালিত হয়। এগুলো হলো—তৃতীয় বিভাগ ক্রিকেটের বাছাই প্রক্রিয়ায় অনিয়ম, বিসিবির গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এবং আর্থিক লেনদেন নিয়ে অসঙ্গতির অভিযোগ।

দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ বলেন, ‘তৃতীয় বিভাগ বাছাই প্রক্রিয়ায় অনিয়মসহ বিসিবির গঠনতন্ত্র মেনে চলা হয়েছে কি না এবং আর্থিক বিষয়ে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও কথা হয়েছে।’

তৃতীয় বিভাগে অংশ নিতে এত দিন পাঁচ লাখ টাকা করে এন্ট্রি ফি নেওয়া হতো। অনেকটাই নামেমাত্র থাকা এই টুর্নামেন্টের ব্যবস্থাপনায় অভিযোগ রয়েছে। এ নিয়ে সিসিডিএমের (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিস) কাছে বিস্তারিত তথ্য চেয়েছে দুদক।

এছাড়া বিসিবির এফডিআরের টাকা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে স্থানান্তরের নিয়মনীতি ঠিকঠাক অনুসরণ হয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আছে।

এর আগে ২৭টি অভিযোগের ভিত্তিতে বিসিবির কাছে রেকর্ডপত্র চেয়েছিল দুদক। সেগুলোর মধ্যে রয়েছে—পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণে পরামর্শক ও ঠিকাদার নিয়োগের কাগজপত্র, আয়-ব্যয়ের অডিট প্রতিবেদন, আইসিসি ও এসিসির লভ্যাংশ নীতিমালা, বিপিএলের খরচের বিবরণ, বিদেশি কোচ নিয়োগের নীতিমালা, সম্মানী প্রদানসংক্রান্ত রেকর্ডসহ বিসিবির অর্থ, লজিস্টিকস ও বিপিএল সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য।

দুদকের এই টানা তদন্ত কার্যক্রমে বোর্ডের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আরও ঘনীভূত হচ্ছে। আর নতুন করে তৃতীয় বিভাগের মতো অপেক্ষাকৃত ছোট পরিসরের একটি টুর্নামেন্টকেও তদন্তের আওতায় আনা প্রমাণ করে, বোর্ডের প্রতিটি স্তর এখন নজরদারিতে।

বাংলাদেশের সবচেয়ে আলোচিত ক্রীড়া প্রতিষ্ঠান বিসিবি। সেখানেই যদি দুর্নীতির গন্ধ থাকে, তবে সেটি শুধু ক্রিকেট নয়, গোটা ক্রীড়াঙ্গনের জন্যই অশনিসংকেত। এখন দেখার পালা, দুদকের অনুসন্ধান কোন দিকে মোড় নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১০

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১১

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১২

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১৩

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১৪

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১৫

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৬

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৭

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১৮

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৯

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

২০
X