সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ড্রেক কোহলিদের পক্ষে বাজি ধরায় আতঙ্কে আরসিবি ভক্তরা, কিন্তু কেন?

কোহলিদের জয়ে বড় অঙ্কের অর্থ বাজি ধরেছেন জনপ্রিয় এই সংগীত শিল্পী। ছবি : সংগৃহীত
কোহলিদের জয়ে বড় অঙ্কের অর্থ বাজি ধরেছেন জনপ্রিয় এই সংগীত শিল্পী। ছবি : সংগৃহীত

আইপিএল ২০২৫-এর ফাইনাল ঘিরে উত্তেজনার পারদ চড়ছে চূড়ায়। ফাইনালে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ও পাঞ্জাব কিংস (PBKS)। কিন্তু ঠিক এই সময়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন একজন কানাডিয়ান র‍্যাপার—ড্রেক! কারণ, জনপ্রিয় এই গায়ক বাজি ধরেছেন বেঙ্গালুরুর জয়ের পক্ষে। আর তাতেই চিন্তায় ঘুম হারাম আরসিবি ভক্তদের।

ড্রেক তার ইনস্টাগ্রামে একটি পোস্টে দেখিয়েছেন, তিনি অনলাইন বেটিং প্ল্যাটফর্ম Stake-এর মাধ্যমে আরসিবির জয়ে বাজি ধরেছেন ৭৫০,০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ কোটি টাকার সমান! পোস্টে তিনি লিখেছেন বিখ্যাত স্লোগান: “Ee sala cup namde”—যার মানে “এইবার কাপ আমাদেরই!”

তবে সমস্যাটা অন্যখানে। খেলাধুলার দুনিয়ায় 'ড্রেক কার্স' নামের একটি কুসংস্কার বহুদিন ধরেই প্রচলিত। গুঞ্জন আছে—ড্রেক যেই দল বা খেলোয়াড়ের পক্ষে বাজি ধরেন, সেই দলেরই হার হয়! ফুটবল থেকে শুরু করে বাস্কেটবল, আমেরিকান ফুটবল, এমনকি UFC—সব জায়গাতেই ড্রেকের ‘সমর্থন’ শেষ পর্যন্ত সেই দলের জন্য বিষে পরিণত হয়েছে বলে দাবি করেন অনেক নেটিজেন।

২০২৪ সালের আইপিএলে ড্রেক প্রথমবারের মতো ক্রিকেটে বাজি ধরেছিলেন। সেবার তিনি সাপোর্ট করেছিলেন কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর), যারা শেষ পর্যন্ত ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। তাই কেউ কেউ আশাবাদী যে, এবার হয়তো ‘কার্স’ নয়, বরং ‘লাক’ নিয়েই এসেছেন ড্রেক।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিস্থিতি একদম অন্যরকম।

একজন লিখেছেন, 'ড্রেক বাজি ধরেছে মানেই তো বিপদ! এবার কাপ পাঞ্জাবের।'

আরেকজন ব্যঙ্গ করে বলেন, 'ধন্যবাদ ড্রেক ভাই, RCB-এর স্বপ্ন শেষ করে দিলেন।'

আবার কেউ কেউ মজার ছলে মন্তব্য করেছেন, 'Drake যেখানেই বাজি ধরে, সেখানেই হারে—PBKS এখনই ট্রফি নিয়ে সেলিব্রেশন শুরু করতে পারে!'

তবে কিছু RCB-ভক্ত এখনও আশাবাদী। একজন বলেন, 'RCB এত শক্তিশালী, তারা এবার ড্রেকের অভিশাপও জয় করতে পারবে।' আরেকজন লিখেছেন, '২০২৪-এ ড্রেক বাজি ধরেছিল KKR-এর পক্ষে, ওরাই তো জিতেছিল! এবারও হয়তো একই হবে।'

তবুও এই ‘কার্স’ বিতর্ক ফেলে মাঠের খেলাই শেষ কথা বলবে। আজ রাত ৮টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মাঠে গড়াবে আইপিএল ২০২৫-এর জমজমাট ফাইনাল। ড্রেকের কোটি টাকার বাজির চেয়েও বড় প্রশ্ন—আরসিবি কি সত্যিই পারবে সেই কাঙ্ক্ষিত ‘Ee sala cup namde’-র স্বপ্ন পূরণ করতে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X